সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

বরিশালের হয়ে খেলতে এলেন রাজাপাকসে, কুমিল্লায় মঈন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৪:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩ ১২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পোর্টস ডেস্ক

বিপিএল এখন শেষ পর্যায়ে। ফাইনালে ওঠার লড়াইয়ে যে চারটি দল নামবে, সেটিও চূড়ান্ত। আগামীকাল প্রথম কোয়ালিফায়ার ম্যাচে সিলেটের প্রতিপক্ষ কুমিল্লা আর এলিমিনেশন ম্যাচে রংপুর রাইডার্সের মোকাবিলা করবে ফরচুন বরিশাল। তাই শেষ মুহূর্তে শক্তি বাড়াতে পরীক্ষিত বিদেশি তারকাদের নিয়ে আসছে দলগুলো।

এদিকে প্রথমবারের মত শিরোপা জেতার লক্ষ্যে ফরচুন বরিশালে যোগ দিয়েছেন লঙ্কান আগ্রাসী ব্যাটসম্যান ভানুকা রাজাপাকসে। শিরোপা ধরে রাখতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা এনেছে ইংলিশ অলরাউন্ডার মঈন আলিকে।

ফেসবুকে মঈনের ছবি পোস্ট করে কুমিল্লা লিখেছে, ‘বিপিএল মাতাতে ইংলিশ তারকা অলরাউন্ডার মঈন আলী কুমিল্লা ভিক্টোররিয়ান্সের সঙ্গে টিম হোটেলে যোগ দিয়েছেন। মঈন আলিকে কুমিল্লা ভিক্টোররিয়ান্স পরিবারে স্বাগতম।’

কুমিল্লায় যোগ দিলেন মঈন আলি। ছবি-ফাইল
লঙ্কান ব্যাটসম্যান রাজাপাকসের খবর নিশ্চিত করে বরিশাল তাদের ফেসবুকে লিখেছে, ‘দলে যোগ দিতে শ্রীলঙ্কান ব্যাটসম্যান ভানুকা রাজাপাকসে ঢাকায় এসে পৌঁছেছেন।’

কুমিল্লার হয়ে গত আসরেও খেলেছিলেন মঈন। ৭ ম্যাচে ১৫০ স্ট্রাইকরেটে ২২৫ রান করেছিলেন, অফ স্পিনে নিয়েছিলেন৯ উইকেট। রাজাপাকসেরও বিপিএলে খেলার অভিজ্ঞতা আছে। এবার দ্বিতীয়বার খেলবেন সাকিব আল হাসানের বরিশালের হয়ে।

বিপিএলে আসার আগে মঈন সবশেষ খেলেছেন সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিতে। শুধু মঈন আলিই নয়, ভানুকা রাজাপাকসেও আইএল টি-টোয়েন্টিতে খেলে এসেছেন। সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি লিগ না থাকলে হয়ত এসব তারকাদের আরও আগে থেকেই দেখা যেত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালের হয়ে খেলতে এলেন রাজাপাকসে, কুমিল্লায় মঈন

আপডেট সময় : ০৯:৫৪:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩