সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

বাবুগঞ্জে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধকরণ কর্মশালা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩ ১৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশাল প্রতিনিধি: মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের পাশাপাশি বিশ্বসাহিত্য কেন্দ্রের বই পড়ার পরিবেশ সৃষ্টি ও বাস্তবায়ন করার লক্ষে বরিশালের বাবুগঞ্জে উপজেলায় দিনব্যাপী পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির এক উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি ) সকাল ১০ টায় বাবুগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) আওতায়
স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস শীর্ষক স্কিমের পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির এ উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বাবুগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসরিন জোবায়েদা আকতারের সভাপতিত্বে কর্মশালায়
প্রধান অতিথির বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী ইমদাদুল হক,
বিশেষ অতিথির বক্তৃতা করেন
স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিমের কর্মকর্তা মাহমুদা আক্তার, সরকারি আবুল কালাম ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ার হোসেন। কর্মশালার বিষয়বস্তু এবং উদ্দেশ্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির টিম ম্যানেজার মো: শহিদুল ইসলাম।

উদ্বুদ্ধকরণ কর্মশালায় উপজেলার স্কিমভূক্ত মাধ্যমিক পর্যায়ের ৪৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৬ জন প্রতিষ্ঠান প্রধান এবং ৪৬ জন সহকারী শিক্ষক (গ্রন্থগার ও তথ্য বিজ্ঞান) ও অন্যান্য সহকারী শিক্ষকবৃন্দ কর্মশালায় অংশগ্রহণ করেন।

উপস্থিত সকলকে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির একটি করে নোট বই, কলম, অনুষ্ঠানসূচি, ২০২৩ সালের কার্যক্রমের কর্ম পরিকল্পনা ও পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মুদ্রিত কপি প্রদান করা হয়।

উল্লেখ্য, দেশের ৬৪ জেলার ৩০০ টি উপজেলা ১৫ হাজার স্কুলে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি পরিচালিত হচ্ছে। কর্মসূচি বাস্তবায়ন করছে বিশ্বসাহিত্য কেন্দ্র।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাবুগঞ্জে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধকরণ কর্মশালা

আপডেট সময় : ০২:২২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩