সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

বিসিসি’র প্ল্যান পাশের নামে চাঁদাবাজি করায় ভুয়া প্রকৌশলী আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৯:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩ ৫৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রকৌশলী পরিচয়ে প্ল্যান পাশ করিয়ে দেবার নামে ভবন মালিকদের কাজ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে আকাশ নামে এক প্রতারকের বিরুদ্ধে। গতকাল ফেসবুক লাইভে এসে সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ আকাশ নামের ওই প্রতারককে চোর বলে অ্যাখ্যা দিয়ে ক্ষোভ ঝাড়েন এবং তার বিরুদ্ধে মামলা সহ গ্রেফতারের নির্দেশ দেন। পরে রাতেই তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

ওই লাইভে নগরবাসীর উদ্দেশ্যে মেয়র আরো বলেন, নগরের যারা সচেতন নাগরিক আছেন তাদের বুজতে হবে আমি কি বলতেছি, টাকা দিয়ে খালিখালি বদনাম করতেছে। টাকা তো এখানে কেউ নেয় না। টাকা বাহির থেকে বাটপাররা নিয়ে যাচ্ছে, প্লানের নাম করে খালিখালি টাকা দিচ্ছেন। এখানে সিটি করপোরেশনে নট এ সিঙ্গেল পেনি নেয়া হয়না। আর যারা নেয় তারা সাথে সাথে ধরা পড়বে। এসময় প্রতারক আকাশকে উদ্দেশ্যে করে মেয়র আরো বলেন, এ তো আজকে জেলে যাবে। বরিশালের জনগনকে যারা হয়রানি করে, সিটি করপোরেশনের ভাবমূর্তি যারা নষ্ট করে তাদের জেল জরিমানা তো আছেই, জেল নির্ঘাত এবং ছবি টানিয়ে দেব সিটি করপোরেশনে, যে এসব চোরদের সাথে প্লানিং’র ব্যাপারে কেউ আলাপ করবেন না। এরা আর্কিটেক না, এরা চোর।

এরপর তিনি ওসি আসার ব্যাপারে জানতে চান। পরে তিনি নগরবাসীর উদ্দেশ্যে পত্রিকায় সতর্কমূলক বিজ্ঞপ্তি দেয়ার কথা ব্যক্ত করে বলেন, কাউকে প্ল্যান পাশের নামে কোন টাকা দিলে সিটি করপোরেশন কোন দায় থাকবে না। সিটি করপোরেশন যদি তাদের ধরতে পারে সাথে সাথে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে।

এ বিষয়ে বিসিসি’র প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, এ ব্যাপারে তার কাছে তেমন কোন তথ্য নেই। মেয়রের লাইভ দেখে তথ্য নেয়ার অনুরোধ জানান।

তবে এ ব্যাপারে কথা বলার জন্য বিসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদের ব্যবহৃত মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, আকাশ নগরের বিভিন্ন এলাকায় নিজেকে বিসিসির তালিকাভুক্ত প্রকৌশলী দাবি করে প্রতারণার মাধ্যমে ভবন মালিকদের নানাভাবে হয়রানি করে আসছিলেন। ভবন মালিকদের কাজ থেকে টাকা নিয়ে প্ল্যান পাস করিয়ে দেওয়াসহ নানা ত্রুটির কারণে আটকে থাকা প্ল্যান ছাড়িয়ে দেওয়ার নামে টাকা হাতিয়ে নিতেন প্রতারক আকাশ। যা আপনারা মেয়রের লাইভে দেখেছেন। গতকাল রাতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। বর্তমানে সে পুলিশের হাতে আটক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিসিসি’র প্ল্যান পাশের নামে চাঁদাবাজি করায় ভুয়া প্রকৌশলী আটক

আপডেট সময় : ০৯:২৯:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩