সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

বানারীপাড়ায় ২২৮ তম ঐতিহ্যবাহী সূর্যমণি মেলা শুরু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩ ৯৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ায় সূর্যদেবের পুজাকে কেন্দ্র করে ২২৮তম ঐতিহ্যবাহী সূর্যমণির মেলা শুরু হয়েছে। গতকাল সকালে মেলার মাঠের মন্দিরে সূর্র্যদেবের পুজার মধ্য দিয়ে পর্দা উঠলো আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ সূর্যমণি মেলার। উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের বেতাল গ্রামের প্রয়াত আওয়ামী লীগ নেতা খবির উদ্দিন মোল্লার বিশাল ভূমিতে সনাতন ধর্মাবলম্বীরা প্রতি বছর মাঘ মাসের মাঘী পূর্ণিমার শুক্লা তিথিতে মাস ব্যাপী এ মেলার আয়োজন করে থাকেন। মেলায় রয়েছে দি রয়েল বেঙ্গল লক্ষণ দাস সার্কাস,যাত্রাপালা,পুতুল নাচ,লাকি কুপন,নাগরদোলা প্রভৃতি। এছাড়াও বাহারী মিষ্টি, ফল, মজাদার চটপটি,ফুসকা, চানাচুর,হালিম, মনখুশি, খাবার হোটেল-রেস্টুরেন্ট,কসমেটিকস,বাঁশ,বেত,কাঠ,মাটির তৈজসপত্র ও কামার শিল্প, ফার্নিচার ও স্টীলের তৈরি বিভিন্ন সাংসারিক প্রয়োজনীয় মালপত্রের কযেকশত দোকান।
প্রসঙ্গত, মেলা আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। পুলিশ ও আনসার সদস্য ছাড়াও মেলার সার্বিক নিরাপত্তার জন্য মেলা কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবক রয়েছে ।
পুজারি কৃষ্ণ কান্ত ভট্টাচার্জ জানান, মেলার মন্দিরের কষ্টি পাথরের মূর্তিটি চুরি হবার পরে অন্য দামী পাথর দিয়ে সূর্যাকৃতির মূর্তি তৈরি করে পুজা-অর্চনা করা হয় । এদিকে মেলাকে কেন্দ্র করে বানারীপাড়াসহ এর পাশর্^বর্তী বেশ কয়েকটি উপজেলা এবং জেলার মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দপিনা বিরাজ করছে। প্রাণের ্এ মেলায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত শিশু-বৃদ্ধ সহ নানা বয়সের হাজার হাজার নারী পুরুষের মিলন মেলায় রূপ নেয়। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় ২২৮ তম ঐতিহ্যবাহী সূর্যমণি মেলা শুরু

আপডেট সময় : ১০:৩১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩