সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

বরিশাল কোতয়ালি মডেল থানায় নতুন ওসি আনোয়ার হোসেনের যোগদান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩ ৮৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানার ইনচার্জ হিসেবে নিয়োগ পেয়েছেন চৌকস পুলিশ কর্মকর্তা আনোয়ার হোসেন। দীর্ঘ এক বছর বরিশাল রেঞ্জে কর্মরত থাকার পর তিনি বিভাগীয় জেলা শহরের গুরুত্বপূর্ণ এই থানার দায়িত্ব পেলেন।

ভোলা জেলার দৌলতখান উপজেলার বাসিন্দা পুলিশ কর্মকর্তা আনোয়ার হোসেন রোববার আনুষ্ঠানিকভাবে থানায় যোগদান করেছেন। এখানে এতদিন দায়িত্ব পালনকারী পুলিশ কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশে বদলি হয়েছেন।

পুলিশের একটি সূত্র জানায়, সদ্য বদলি হওয়া ওসি আজিমুল হক দায়িত্বভার হস্তান্তর করার পরপরই রোববার আনোয়ার হোসেন আনুষ্ঠানিকভাবে কোতয়ালি থানায় যোগদান করেন। এবং তাকে থানা পুলিশের অপরাপর কর্মকর্তারা (এসআই, এএসআই ও কনস্টেবল) ফুল দিয়ে বরণ করে নেয়।

স্বচ্ছ-সৎ, পরিশ্রমী ও দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হিসেবে খ্যাতিপ্রাপ্ত ওসি আনোয়ার হোসেন এর পূর্বে বরিশাল মেট্রোপলিটনের দুই থানা কাউনিয়া ও বিমানবন্দর থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেই সময় কর্মক্ষেত্রে বিশেষ ও গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে তিনি বেশ আলোচিত হয়েছেন।

এছাড়া এই পুলিশ কর্মকর্তা বরিশাল জেলা পুলিশের আওতাধীন বাকেরগঞ্জ, উজিরপুর, মেহেন্দিগঞ্জ এবং পিরোজপুরের কাউখালী থানায়ও ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। পুলিশের একটি সূত্র জানায়, ওসি আনোয়ার হোসেন শিল্প পুলিশ থেকে বদলি হয়ে বছরখানেক আগে বরিশাল রেঞ্জে যোগদান করেন। সেখান থেকে চলতি মাসের শুরুর দিকে তাকে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানায় নিয়োগ দেওয়া হয়।

রোববার থানার দায়িত্বভার গ্রহণ করেছেন জানিয়ে এই পুলিশ কর্মকর্তা এক প্রতিক্রিয়ায় বলেন, গুরুত্বপূর্ণ এই থানা তার কর্মপরিধি এবং দায়িত্ব বাড়িয়ে দিয়েছে। উপরস্থ কর্মকর্তাদের দিকনির্দেশনায় স্বচ্ছ ও সৎ মানসিকতা নিয়ে আগামী দিনগুলোতে থানা আওতাধীন বাসিন্দাদের জান-মাল রক্ষায় কাজ করবেন, জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশাল কোতয়ালি মডেল থানায় নতুন ওসি আনোয়ার হোসেনের যোগদান

আপডেট সময় : ০৩:৫৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩