সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫

ঘোড়াঘাটে হত্যা ৫ অগ্নিসংযোগ ১২০০ ব্যাক্তির নামে মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৭:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩ ৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাবউদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে মনোয়ার হোসেন মিম ও রাকিব হোসেন হত্যা কান্ডের ঘটনায় ৫ জন ও অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনায় শতাধিক ব্যক্তিসহ অজ্ঞাত ১২০০ ব্যাক্তির নামে একটি মামলা দায়ের করা হয়েছে।
মনোয়ার হোসেন মিম ও রাকিব হোসেন হত্যা কান্ডের ঘটনায় ‘নিহত মনোয়ার হোসেন মিমের পিতা বাদী হয়ে ২৫ জানুয়ারী মধ্য রাতে ৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।মামলা নং-১১, এ মামলার ৫ জনের মধ্যে ৪ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।
অগ্নিসংযোগের ঘটনায় ২৭ জানুয়ারী মধ্য রাতে শতাধিক ব্যক্তিসহ অজ্ঞাত ১হাজার ২০০ জনকে আসামি করে তিন গ্রাম পুলিশ বাদী হয়ে মামলা করেছেন।মামলা নং-১২,
ঘোড়াঘাটে জোড়া খুনের ঘটনাকে কেন্দ্র করে চরাঞ্চল থেকে আসা ৩৮টি বাড়িতে আগুন,ভাংচুর,লুট-পাট ও চুরির ঘটনায় এই মামলা দায়ের করা হয়েছে। ৩ জন গ্রাম পুলিশ সুশিল চন্দ্র, হাবিবুর রহমান, আফজাল হোসেন বাদী হয়ে মামলাটি করেছেন।
মামলায় বিবরণে উল্লেখ আছে, বৃহস্পতিবার যোহরের নামাজের পর জমি নিয়ে বিরোধের জেরে নিহত মনোয়ার হোসেন মিম (২৪) ও রাকিব হোসেন মন্ডলের (২৩) দাফন শেষ হয় বৃহস্পতিবার দুপুরে। দাফন শেষে বিক্ষুব্ধ এলাকাবাসী খোদাতপুর চুনিয়াপাড়া গ্রামে প্রতিপক্ষের বাড়িসহ আশপাশের ৩৮টি বাড়িতে অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দেয়।
ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা দাবী করেছেন বাড়িঘরে আগুন লাগানো, ভাঙচুর, প্রয়োজনীয় জিনিসপত্র লুট এবং গরুছাগল চুরির ঘটনা ঘটেছে। এর আগে জমি নিয়ে বিরোধের জেরে দুই যুবক হত্যাকান্ডে নিহতের পরিবার ৪ জনকে আসামি করে মামলা করেছেন। পুলিশ ও র‌্যাব অভিযান চালিয়ে প্রধান আসামিসহ চারজনকে আটক করেন।
এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিক বলেন, এক টুকরো জমির জন্য দুটি তরতাজা প্রাণ ঝরে গেছে। এটি যেমন একটি জঘন্য কাজ তেমনি যারা এ ঘটনার সঙ্গে জড়িত নয় তাদের বাড়িতেও অগ্নিসংযোগ ঠিক হয়নি। প্রকৃত ক্ষতিগ্রস্তদের সরকারি বিভিন্ন সহায়তা দেওয়া হবে। প্রকৃত দোষিদের বিচার কামনা করছি।’
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন,হত্যা কান্ডের ঘটনায় ‘নিহত মনোয়ার হোসেন মিমের পিতা বাদী হয়ে ৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ মামলার ৫ জনের মধ্যে ৪ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। অগ্নিসংযোগের ঘটনায় শতাধিক ব্যক্তিসহ ১হাজার ২০০ জনকে আসামি করে তিন গ্রাম পুলিশ বাদী হয়ে মামলা করেছেন। পরিস্থিতি শান্ত রয়েছে।
এদিকে শনিবার ( ২৮ জানুয়ারি) সকালে খোদাদাতপুর গ্রামে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও গ্রামের দুই পক্ষের লোকজন নিয়ে একটি শান্তিপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘোড়াঘাটে হত্যা ৫ অগ্নিসংযোগ ১২০০ ব্যাক্তির নামে মামলা

আপডেট সময় : ১০:২৭:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩