সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

বরিশালে এবার কমিউনিটি পুলিশিং ফোরামের পদও হারাচ্ছেন সেই বাপ্পি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৭:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩ ৯৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥তিন মামলায় গ্রেফতার হয়েছেন বরিশাল নগরের ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোলায়মান হোসেন বাপ্পী।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাতে নগরের নিউ সার্কুলার রোডের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম।

তিনি বলেন, সোলায়মান হাওলাদার বাপ্পি নামের এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তার নামে একটি সাজাপ্রাপ্ত ও দুটি বিচারাধীন মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল।

বরিশাল থানা পুলিশ জানিয়েছেন, বাপ্পী ৬০ লাখ টাকার একটি চেক প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত আসামি। এছাড়া তার নামে দুটি মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। এ দুই মামলায় দীর্ঘদিন পলাতক ছিলেন বাপ্পী।

সোলায়মান হোসেন বাপ্পী বরিশার নগরের ২৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছালাম হাওলাদারের ছেলে। গত বছরের ৩১ জুলাই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার সাংগঠিনক সকল কার্যক্রম স্থগিত করে বরিশাল মহানগর আওয়ামী লীগ।

আসামি বাপ্পী ২৬ নম্বর ওয়ার্ডের কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক।

এ বিষয়ে ওসি আজিমুল করিম বলেন, যাদের বিভিন্ন ধরনের অপরাধ প্রমাণিত হয়েছে তাদের কমিউনিটি পুলিশিং ফোরাম থেকে বাদ দেওয়া হবে। নতুন করে কমিউনিটি পুলিশিং ফোরামে যাদের নেওয়া হবে তাদের যাচাই-বাছাই করেই নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে এবার কমিউনিটি পুলিশিং ফোরামের পদও হারাচ্ছেন সেই বাপ্পি

আপডেট সময় : ০৭:৫৭:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩