সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫

ঘোড়াঘাটে অগ্নিকান্ডে ৩৫ লাখ টাকার ক্ষতি সাংসদ ও এসপির ঘটনাস্থল পরিদর্শন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩ ৪৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাবউদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে জমিজমা সংক্রন্ত বিরোধে দুই যুবককে হত্যার ঘটনায় অর্ধশত ঘরে আগুন দেওয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক দিনাজপুরের পুলিশ সুপার শাহ ইফতেখার আহম্মেদ।
শুক্রবার জুম্মার নামাজ শেষে উপজেলার ৪নং ঘোড়াঘাট ইউনিয়নের খোদাদাদপুরে গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত গ্রামে আসেন পুলিশ সুপার ও সন্ধায় আসেন সংসদ সদস্য।
এ সময় তারা ্অগ্নি কান্ডে ক্ষতি গ্রস্থ ঘর বাড়ি পরিদর্শন শেষে সার্বিক সহযোগীতা প্রদানের আশ্বাস দেন সংসদ সদস্য শিবণী সাদিক ও অগ্নিকান্ডে ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার কথা জানান দিনাজপুরের পুলিশ সুপার।
ফায়ার সার্ভিস জানায়, আগুনে পুড়ে প্রায় ৩৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘোড়াঘাট ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ নিরঞ্জন সরকার বলেন, আমরা শুধু ক্ষয়ক্ষতির পরিমানটা বের করার চেষ্টা করেছি। তবে এটি চুড়ান্ত নয়। তদন্ত কমিটি গঠনের মাধ্যমে চুড়ান্ত একটি হিসেব বের করা হবে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে দিনাজপুরের পুলিশ সুপার শাহ ইফতেখার আহম্মেদ বলেন, হত্যাকান্ডের ঘটনায় আমরা ৪ জন আসামীকে গ্রেফতার করেছি। অপর আরেক জন আসামীকে গ্রেফতার করতে আমরা সব ধরণের চেষ্টা অব্যাহত রেখেছি।
তিনি আরো বলেন, অগ্নিকান্ডের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।
এদিকে সংসদ সদস্য শিবলী সাদিক বলেন, এখানে যে ঘটনা ঘটেছে সেটি দুঃখজনক ও অপ্রত্যাশিত। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করতে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা তাদেরকে সব ধরণের সাহায্য সহযোগীতা প্রদান করবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘোড়াঘাটে অগ্নিকান্ডে ৩৫ লাখ টাকার ক্ষতি সাংসদ ও এসপির ঘটনাস্থল পরিদর্শন

আপডেট সময় : ০৫:০৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩