সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

বাবুগঞ্জে কলেজ ছাত্রের কান ফাটালো স্কুল ছাত্র

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩ ১০৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে আব্দুল্লাহ আল মেরিন(১৭) নামের কলেজ ছাত্র কে থাপ্পড় মেরে কানের পর্দা ফাটিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনাটি ঘটেছে ২০ জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে১১ টায় উপজেলার রহমতপুর ইউনিয়নের বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে।

এ ঘটনায় কলেজ ছাত্রের বাবা মোঃ মুসা আলী বাদী হয়ে রবিবার সন্ধ্যায় বাবুগঞ্জ থানায় স্কুল ছাত্র মোঃ সিয়াম(১৬), মোঃ নাহিদ(১৭), মোঃ সুভ্র (১৬) সহ অজ্ঞাত ৬/৭ জনকে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২০ জানুয়ারি শুক্রবার সকালে কলেজ ছাত্র মোঃ আব্দুল্লাহ আল মেরিন প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে স্কুল ছাত্র মোঃ সিয়াম তার বন্ধদের নিয়ে পথরোধ করেন।

এসময় আব্দুল্লাহ আল মেরিন এর কাছে তার বন্ধু রবিউলের সংবাদ জানতে চান এবং রবিউলের মোবাইল নম্বর চায়। কলেজ ছাত্র আব্দুল্লাহ আল মেরিন তার বন্ধু রবিউল কোথায় আছে জানেন না এবং মোবাইল নম্বরও জানা নেই বলায় স্কুল ছাত্র মোঃ সিয়াম ও তার দলবলরা আব্দুল্লাহ আল মেরিন কে কিল ঘুসি ও চর থাপ্পড় মেরে কানের পর্দা ফাটিয়ে দেয়। পরে আব্দুল্লাহ আল মেরিন বাড়ি ফিরলে তার পরিবাররা আহত কলেজ ছাত্র মেরিন কে চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

বাবুগঞ্জ থানার ওসি মোঃ মাহাবুবুর রহমান বলেন, কলেজ ছাত্র মারধরের ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাবুগঞ্জে কলেজ ছাত্রের কান ফাটালো স্কুল ছাত্র

আপডেট সময় : ০৮:২২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩