সংবাদ শিরোনাম ::
কালকিনি রিপোর্টার্স ইউনিটি শুভাকাঙ্কি তপুর মা আর নেই
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:২৯:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩ ১০৪ বার পড়া হয়েছে

মোঃ রাজু আহম্মেদ মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনি উপজেলা রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা ও সংবাদ পত্রিকার সাবেক উপজেলা প্রতিনিধি নাফিজ সিদ্দিকী তপুর মা নাজমা সিদ্দিকী (৫৯) আজ সোমবার সকালে বার্ধক্যজনিত রোগে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহ,,, রাজিউন)। তিনি মৃত্যুকালে দুই ছেলেসহ অসংখ্য গুনগ্রাহি রেখে যান। বাদ আসর জানাজা নামাজ শেষে মরহুমার নিজ বাড়ি পৌর এলাকা দক্ষিন রাজদী গ্রামের পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন ও উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল তালুকদার, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ এম মিলন ও সাধারন সম্পাদক নাসিরউদ্দীন লিটন ফকির এবং যুগ্ন-সাধারন সম্পাদক মোঃ রাজু আহম্মেদ।


























