সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

ঝালকাঠিতে রোগীদের বিনামূল্যে তথ্য ও পরামর্শ সেবা দিল ইয়েস ও এসিজি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩ ১৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি সদর হাসপাতালের সেবা সম্পর্কিত বিভিন্ন তথ্য রোগী ও স্বজনদেরকে জানাতে এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভ্রাম্যমান তথ্য ও পরামর্শ সেবা প্রদান করা হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবির)’র সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সহযোগী সংগঠন এসিজি ও ইয়েস গ্রুপের পরিচালনায় এ ভ্রাম্যমাণ তথ্য ও পরামর্শ সেবা দেওয়া হয়। মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত একটানা এ সেবা প্রদান করে ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) এবং অ্যাক্টিভ সিটিজেন্স গ্রুপের সদস্যরা।

এ সময় তথ্য ও পরামর্শ ডেস্কের মাধ্যমে ঝালকাঠি সদর হাসপাতালের আগত সেবাগ্রহীতা ও দর্শনার্থীদের হাসপাতালের বিদ্যমান সেবা, সেবার মূল্য ও সেবা প্রাপ্তিতে করনীয় বিষয়ে পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি ঝালকাঠি সদর হাসপাতালে নারীদের জন্য যেসব সেবা রয়েছে বিশেষ করে সার্বক্ষণিক জরুরী বিভাগের সেবা, গর্ভকালীন চেকআপ ও নিরাপদ প্রসব সেবা গ্রহনে উদ্বুদ্ধ করা হয়। এছাড়াও জরুরী প্রয়োজনে নির্ধারিত ফি দিয়ে সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স ব্যবহার, সরকার নির্ধারিত সাশ্রয়ী মূল্যে বিভিন্ন প্যাথলজি টেস্ট এবং কভিড-১৯ (করোনা) সংক্রান্ত সেবা গ্রহনে উদ্বুদ্ধ করা হয়। এ সময় সনাকের পক্ষ থেকে ঝালকাঠি সদর হাসপাতালের সেবা সম্পর্কীত ভাঁজপত্র, তথ্যপত্রও বিলি করা হয়। এসময় প্রায় দুই শতাধিক সেবাগ্রহিতাকে তথ্য ও পরামর্শ দিয়ে সহযোগিতা করেন ইয়েস ও এসিজি গ্রুপের সদস্যরা।

ভ্রাম্যমাণ তথ্য ও পরামর্শ সেবা ডেস্ক উদ্বোধন করেন ঝালকাঠি সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মোঃ জহিরুল ইসলাম। এ সময় সচেতন নাগরিক কমিটি (সনাক) এর স্বাস্থ্য বিষয়ক উপকমিটির যুগ্ম আহ্বায়ক কবিতা হালদার, টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মিজানুর রহমান, ইয়েস গ্রুপের দলনেতা খান জাহান রিমন, সহদলনেতা সাদিয়া আক্তার বৃষ্টিসহ ইয়েস ও এসিজি গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠিতে রোগীদের বিনামূল্যে তথ্য ও পরামর্শ সেবা দিল ইয়েস ও এসিজি

আপডেট সময় : ১১:৩২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩