বরিশালে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস্ শুভ উদ্বোধন অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:০৮:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩ ৭৫ বার পড়া হয়েছে

জামাল কাড়াল বরিশাল ব্যরো প্রধান।
বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়াম মাঠে বরিশাল বিভাগীয় পর্যায়ের আন্তঃজেলা শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস্-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন, পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার মহোদয়।
ফুটবল-তরুণ ক্যাটাগরিতে বরিশাল বনাম পটুয়াখালীর মধ্যকার ম্যাচের মধ্য দিয়ে আয়জনের শুভ উদ্বোধন করা হয় আজ ১৬ জানুয়ারি সকাল ১১ টায়
উল্লেখ্য যে, ৬টি ইভেন্ট ও দুটি ক্যাটাগরিতে বিভাগীয় পর্যায়ের আন্তঃজেলা শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস্-২০২৩ আয়োজন করা হয়।
ইভেন্টগুলো হলঃ ১। ফুটবল (তরুণ-তরুণী) ২। কারাতে (তরুণ-তরুণী) ৩। কাবাডি (তরুণ) ৪। ব্যাডমিন্টন (তরুণ-তরুণী) ৫। দাবা (তরুণ-তরুণী) ৬। অ্যাথলেটিকস (তরুণ-তরুণী)
এ সময় আরো উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার বরিশাল জনাব মোঃ আমিন উল আহসান, রেঞ্জ ডিআইজি বরিশাল জনাব এস এম আখতারুজ্জামান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), বরিশাল ও সহ সভাপতি বিভাগীয় ক্রীড়া সংস্থা বরিশাল জনাব খোন্দকার আনোয়ার হোসেন, জেলা প্রশাসক বরিশাল জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন, মেজর মোঃ ইফতেখার আলম, পিএসসি, শেখ হাসিনা সেনানিবাস, বরিশাল, এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, বরিশাল জেলা সহ ক্রিয়া সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গ।


























