সংবাদ শিরোনাম ::
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু চুয়াডাঙ্গার দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাসহ দু’ বাড়ি পেট্রোল বোমা নিক্ষেপ বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন

বানারীপাড়ায় চৌমোহনা বাজার কমিটি নির্বাচনে সভাপতি ইউনুছ সিকদার সম্পাদক শাহিন মিয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৪:২৮ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩ ১১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ায় ব্যপক উৎসাহ-উদ্দিপনার মধ্য দিয়ে উৎসবমূখর পরিবেশে উপজেলার বিশারকান্দি ইউনিয়নের ঐতিহ্যবাহী চৌমোহনা বাজার ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
১৫ জানুয়ারি রবিবার সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত অবিরাম ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোঃ ইউনুছ সিকদার ছাতা প্রতিকে ১৮৭ ভোট পেয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মোঃ শাহিন মিয়া বই প্রতিকে ৩২৭ ভোট পেয়ে নির্বাচিত হন। এছাড়া সহ-সভাপতি পদে দেয়াল ঘড়ি প্রতিকে উত্তম কুমার মন্ডল ২৮৬, যুগ্ম সাধারণ সম্পাদক পদে জাহাজ প্রতিকে শফিকুল ইসলাম ৪২৯ ভোট ও কোষাধ্যক্ষ পদে টিউবওয়েল প্রতিকে মামুন শেখ ৩১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সভাপতি পদে ৪ জন ,সহ-সভাপতি পদে ২ জন,সাধারণ সম্পাদক পদে ২ জন,যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২ জন ও কোষাধ্যক্ষ পদে ২ জন প্রার্থী মোট ৫টি পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৫৭৫ জন । এর মধ্যে ৫৩৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বিশারকান্দি ইউনিয়ন পরিষদের সচিব মেজবাউদ্দিন নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালণ করেন।
এদিকে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম মাসুদ আলম চৌধুরী,বিশারকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত,সাবেক চেয়ারম্যান শাহজাহান মিয়া ও ওমর ফারুক,উজিরপুরের সাতলা ইউপির সাবেক চেয়ারম্যান খায়রুল বাশার লিটন,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন প্রমুখ নির্বাচন পরিদর্শন করেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় চৌমোহনা বাজার কমিটি নির্বাচনে সভাপতি ইউনুছ সিকদার সম্পাদক শাহিন মিয়া

আপডেট সময় : ০৫:১৪:২৮ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩