সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

বিশ্ব ইজতেমায় বিক্রি হচ্ছে অজুর পানি, মূল্য কত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৬:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩ ৯২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেস্ক প্রতিবেদক: টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আর এই ইজতেমা ঘিরে শুরু হয়েছে জমজমাট ব্যবসা। হকার ও মৌসুমি ব্যবসায়ীরা আতর, টুপি, জায়নামাজ, চাদর, কম্বল ও খাবারের দোকানসহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে রাস্তার দুই পাশে পসরা সাজিয়ে বসেছেন। শুধু তাই নয়, অনেককে আবার অজুর পানি, পুরোনো পত্রিকা ও পলিথিন বিক্রি করতে দেখা গেছে।

ইজতেমা মাঠের বাইরে দেশের বৃহৎ জুমায় অংশ নিতে আসা মুসল্লিদের কাছে অজুর পানি ২০ টাকা, পুরোনো পত্রিকা ও নামাজের জন্য পলিথিন ১০ টাকায় বিক্রি হচ্ছে।

শুক্রবার (১৩ জানুয়ারি) টঙ্গীর স্টেশন রোড কামারপাড়ার আশপাশ এলাকা ঘুরে এমনি চিত্র চোখে পড়ে।

পত্রিকা ও পলিথিন বিক্রেতা আকবর বছরের অন্য সময়ে বাসে বাদাম বিক্রি করেন। কিন্তু কিছু দিনের জন্য ইজতেমায় পুরোনো পত্রিকা বিক্রি করতে এসেছেন তিনি।

তিনি জানান, অনেক মুসল্লি খালি হাতেই ইজতেমায় চলে আসেন। মূলত, তাদের সুবিধার কথা বিবেচনা করেই পত্রিকা বিক্রি করছি। সামান্য আয় হলেও মুসল্লিদের কাছে প্রতি দুই পাতা পত্রিকা ১০ টাকায় বিক্রি করছি। তবে, কেউ একটু কম দিলেও ফিরিয়ে দিচ্ছি না।

একইভাবে অজুর পানি বিক্রি করছেন বরকতসহ কয়েকজন। তারা বলছেন, মানুষের ভিড়ে অনেকেই অজুর স্থানে যেতে পারছেন না। তাই, কয়েকজন মিলে বদনা ও দূর থেকে পানি নিয়ে এসেছি। ব্যবসার পাশাপাশি মুসল্লিদের নামাজের সুবিধার কথা মাথায় রেখেছি। কিছু টাকা আয়ও হলো, মুসল্লিরাও নামাজ পড়তে পারল।

বরকত বলেন, এক বদনা অজুর পানি ২০ টাকায় বিক্রি করছি। তবে, কোথাও কোথাও চাহিদা বেশি দেখলে ২৫ থেকে ৩০ টাকা করেও বিক্রি করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিশ্ব ইজতেমায় বিক্রি হচ্ছে অজুর পানি, মূল্য কত

আপডেট সময় : ০৯:৫৬:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩