সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

তেঁতুলিয়ায় এবারও টিউলিপ চাষ। দৃষ্টি কাড়ে পর্যটকদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৮:৫০ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩ ৭৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেঁতুলিয়া প্রতিনিধিঃ
তেঁতুলিয়ায় এবারও টিউলিপ ফুলের চাষ শুরু হয়েছে। এ ফুল পর্যটকদের আকর্ষন করে তেঁতুলিয়া ভ্রমনে।
বেসরকারি এনজিও প্রতিষ্ঠান ইকো-সোসাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)র তত্ত্বাবধানে টিউলিপ চাষে ব্যাপক সাড়া ফেলেছে সৌখিন ও পর্যটকদের মাঝে। ইএসডিও’র প্রধান নির্বাহী ড. শহীদুজ্জামান ও পরিচালক প্রশাসন সেলিনা জামান ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে চাষীদের সাথে সরাসরি কথা বলে টিউলিপ কন্দোল বীজ রোপনের উদ্বোধন করেন।
উপজেলার সদর ইউনিয়নের দর্জিপাড়া গ্রামে দ্বিতীয় বারের মত চাষ হতে যাচ্ছে আলোচিত ফুল টিউলিপ। মূলত শীতপ্রধান অঞ্চল হওয়ায় এ অঞ্চলে টিউলিপের চাষ দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে।
গত বছর স্বল্প পরিসরে এই গ্রামের ৮ জন মহিলা কৃষাণীকে প্রশিক্ষণ ও সহযোগিতা দিয়ে টিউলিপ চাষে উৎসাহ দিয়ে ছিলেন ইকো সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)। প্রকল্পটিতে আর্থিক সহায়তা দিচ্ছে পল্লী কর্ম–সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।
টিউলিপ বর্ষজীবি ও বসন্তকালীন ফুল হিসেবে পরিচিত। এটি মুকুল থেকে জন্মায়। বিভিন্ন প্রজাতিতে এর উচ্চতা ভিন্নরূপ হয়। সচরাচর ৪ ইঞ্চি (১০ সে.মি.) থেকে শুরু করে সর্বোচ্চ ২৮ ইঞ্চি (৭১ সে.মি.) পর্যন্ত উচ্চতাসম্পন্ন হয়। অধিকাংশ টিউলিপই ডাঁটা থেকে একটিমাত্র মুকুলের মাধ্যমে বিকশিত হয়।
গত বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এ বছর বড় পরিসের প্রায় ২০ জন কৃষক ও কৃষাণির উদ্যোগে ২ একর জমিতে টিউলিপ চাষ শুরু করলো উদ্যোক্তারা।
টিউলিপ চাষী নারী উদ্যোক্তা মানোয়ারা বেগম বলেন, আমরা গত বছর অল্প জায়গায় টিউলিপ চাষ করে লাভবান হয়েছি। তাই এ বছর আরও ১২ জন কৃষক আমাদের সাথে কাজ করছে। আমরা আশা করি এ বছর আমরা আবারও লাভবান হবো।
আয়েশা বেগম বলেন, আমরা আগে চা বাগানে কাজ করতাম। গত বছর দেখেছি টিউলিপ ফুল দেখতে হাজার হাজার পর্যটক ভিড় করেছে আমাদের তেঁতুলিয়ায়। গত বছর টিউলিপ চাষীরা লাভবান হয়েছিল এই সম্ভাবনায় আমিও চাষ শুরু করেছি। আশা করি লাভবান হবো।
জয়নাল আবেদিন বলেন, আমরা এবার পর্যটকদের জন্য, টবের ব্যাবস্থা রেখেছি। টিউলিপ প্রেমীরা টবে করে টিউলিপ চারা কিনতে পারবে। এছাড়াও আগত দর্শনার্থীদের খাবারের জন্য অস্থায়ী খাবার হোটেলের ব্যাবস্থাও থাকছে।

ইএসডিও’র কো-অর্ডিনেটর আইনুল হক বলেন, গত বছরের ব্যাপক সাফল্যের ফলে এ বছর আরও বৃহৎ পরিসরে চাষ হচ্ছে টিউলিপ। পর্যটনের পাশাপাশি মহিলাদের আত্মকর্মসংস্থানে টিউলিপ বিরাট ভুমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তেঁতুলিয়ায় এবারও টিউলিপ চাষ। দৃষ্টি কাড়ে পর্যটকদের

আপডেট সময় : ১২:৩৮:৫০ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩