সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

বরিশালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড: বইছে মৃদু শৈত্যপ্রবাহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৪:১৯ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩ ৯৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স :: বরিশালে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শনিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় বরিশাল আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা বসির আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

বসির আহমেদ জানান, সকাল থেকেই বরিশালে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। এটাই বরিশালের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ। আজ সকাল ৯টা পর্যন্ত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গত কয়েকদিন ধরেই ঘন কুয়াশা পড়েছিল। কুয়াশা কেটে যাওয়ায় শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। তবে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানান এ কর্মকর্তা।

বরিশাল আবহাওয়া অফিসের সূত্র মতে, গত কয়েকদিন ধরেই তাপমাত্রা কমছে বরিশালে। এর মধ্যে গত বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত বরিশালে সর্বনিম্ন ১২.৬ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এছাড়া চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২৪ ডিসেম্বর ১০.৪ ডিগ্রী সেলসিয়াস।

এদিকে শৈত্যপ্রবাহ শুরু হওয়ায় চরম বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষেরা। তবে বেশি ভোগান্তির শিকার হচ্ছে শিশু ও বয়স্করা। প্রয়োজন ছাড়া অনেকেই বের হচ্ছেন না ঘরের বাইরে। এ অবস্থা আরও দুই-তিন দিন থাকতে পারে বলে জানিয়েছে বরিশাল আবহাওয়া অফিস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড: বইছে মৃদু শৈত্যপ্রবাহ

আপডেট সময় : ০১:৫৪:১৯ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩