বরিশালে ১০ কেজি ৬শ’ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
- আপডেট সময় : ১০:০৪:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩ ১১২ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স : বরিশাল কোস্ট গার্ডের অভিযানে দশ কেজি ছয়’শো গ্রাম গাঁজা সহ মানিক নামে এক মাদক কারবারি আটক। গোপন সংবাদের ভিত্তিতে (৩ জানুয়ারি) রাত সাড়ে ৩ টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধিনস্থ বিসিজি স্টেশান।
বরিশাল কর্তৃক স্টেশান কমান্ডার লেফটেন্যান্ট এম আতাহার আলী এর নেতৃত্বে বরিশাল কীর্তনখোলা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এসময় ঢাকা হতে বরিশালগামী যাত্রীবাহী এম ভি মানামি লঞ্চ তল্লাশী করে ২ টি ব্যাগ থেকে ১০ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন বগাবাড়ি গ্রামের বাসিন্দা,মোঃ মানিক মিয়া(২১) কে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য জব্দকৃত গাঁজা ও মাদক কারবারিকে হস্তান্তর করা হয়।
বিষয়টি প্রেসবিজ্ঞপ্তিতে নিশ্চিত করেন, কে এম শাফিউল কিঞ্জল লেঃ বিএন মিডিয়া কর্মকর্তা বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন।

























