সংবাদ শিরোনাম ::
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু চুয়াডাঙ্গার দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাসহ দু’ বাড়ি পেট্রোল বোমা নিক্ষেপ বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন

বরিশালে পাখি শিকার করায় এক ব্যক্তির কারাদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪২:২৬ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩ ১১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ‍॥ বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অবৈধভাবে পাখি শিকার করায় এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় তার সাথে পাওয়া শতাধিক পাখি এবং অবৈধ এয়ারগানটি জব্দ করা হয়। বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত ফাতিমার ভ্রাম্যমান আদালত সোমবার বিকেল ৩টার দিকে এই দন্ডাদেশ দেন।

দন্ডপ্রাপ্ত ব্যক্তির নাম হান্নান হাওলাদার (৩৯)। তিনি বরিশাল নগরীর কাউনিয়া জানু কি সিংহ রোডের জয়নাল হাওলাদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী মো. আরিফুর রহমান জানান, দুপুরের দিকে হান্নান হাওলাদার নামে ওই ব্যক্তি এয়ারগান দিয়ে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বাঁশগামী গ্রামে নির্বিচারে পাখি শিকার করছিলো।

স্থানীয় এলাকাবাসী তাকে জিজ্ঞাসাবাদ করলে কখনও সে নিজেকে পুলিশ আবার কখনও সাংবাদিক বলে পরিচয় দেয়। এতে সন্দেহ হলে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সাক্ষ্য প্রমানের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত ফামিতা জানান, অবৈধভাবে পাখি শিকার করায় বন্য প্রানী সংরক্ষন আইনে অভিযুক্ত ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ১ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা হয় শিকার করা শতাধিক পাখি এবং কাগজপত্র বিহীন এয়ারগানটি। রায় ঘোষনার পর দন্ডপ্রাপ্তকে বিশেষ ব্যবস্থায় কারাগারে প্রেরন করা হয় বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে পাখি শিকার করায় এক ব্যক্তির কারাদণ্ড

আপডেট সময় : ০৩:৪২:২৬ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩