সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

এসআই স্ত্রীকে নির্যাতনের দায়ে পরিদর্শক কামরুজ্জামান বরখাস্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৫:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩ ৯২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : বিভাগীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ এবং অসদাচরণের দায়ে পুলিশ পরিদর্শক মো. কামরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার (৩১ ডিসেম্বর) অ্যাডিশনাল ডিআইজি বেলাল উদ্দিন স্বাক্ষরিত এক পত্রে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।

পুলিশ পরিদর্শক কামরুজ্জামান ঝিনাইদহ পিবিআইয়ে (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) কর্মরত ছিলেন। বরখাস্তকালে তিনি রংপুর ডিআইজি কার্যালয়ে সংযুক্ত হবেন এবং বিধি মোতাবেক সুবিধাদি পাবেন।

উল্লেখ্য, পুলিশ পরিদর্শক কামরুজ্জামানের বিরুদ্ধে গত শুক্রবার রাতে তার স্ত্রী যশোর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও এসআই শাহজাদী আক্তারকে মারধরের অভিযোগ ওঠে। আহত শাহজাদী বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনাটি দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হলে বিষয়টি পুলিশ বিভাগের সর্বোচ্চ মহলে পৌঁছায়। এরপর তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

যৌতুকের দাবিতে স্বামী কামরুজ্জামান তাকে শারীরিক নির্যাতন করেন বলে শাহাজাদী অভিযোগ করেছেন।

শাহজাদীর সঙ্গে ২০০০ সালে কামরুজ্জামানের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের দুটি ছেলে আছে।

যোগাযোগ করা হলে পুলিশ পরিদর্শক কামরুজ্জামান তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের চিঠি হাতে পাননি বলে জানান। তবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিভাগীয় ব্যবস্থা নিতেই পারেন বলে তিনি মন্তব্য করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এসআই স্ত্রীকে নির্যাতনের দায়ে পরিদর্শক কামরুজ্জামান বরখাস্ত

আপডেট সময় : ১০:১৫:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩