সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

ঢাকার বার বন্ধের নির্দেশ, ফানুস-পটকা নিষিদ্ধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৫:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২ ৯২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : থার্টিফার্স্ট নাইট উদযাপানে অপ্রীতিকর ঘটনা ও বিশৃঙ্খলা এড়াতে বেশ কিছু বিধি নিষেধ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

শনিবার সন্ধ্যায়ই ঢাকার সব বার বন্ধ করতে বলা হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে ফানুস ওড়ানো। উন্মুক্ত স্থানে কোনো ধরনের অনুষ্ঠান আয়োজন করা যাবে না।

শনিবার এক সংবাদ সম্মেলনে এসব বিধি-নিষেধের কথা জানান ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। তিনি বলেছেন, নিষেধ অমান্য করলে ব্যবস্থা নেবে পুলিশ।

ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ফারুক বলেন, নতুন বছরকে কেন্দ্র করে অনেকেই ফানুস ওড়ান। আমরা এটা ওড়াতে নিষেধ করছি, কারণ এটার কারণে অনেক দুর্ঘটনা ঘটে থাকে। এটা কেউ ওড়ালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কোথাও কোনো ধরনের আতশবাজি কিংবা পটকা ফোটানো যাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

উন্মুক্ত স্থানে কোনো ধরনের অনুষ্ঠান, সমাবেশ, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা ডিজে পার্টি আয়োজন করা যাবে না জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, তবে ইনডোরে করা যাবে।

শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরের দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা মহানগরীর সব বার বন্ধ রাখতে বলা হয়েছে বলে জানান গোলাম ফারুক।

তিনি বলেন, বিভিন্ন আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও উৎসবস্থলে লাইসেন্স করা আগ্নেয়াস্ত্রও বহন করা যাবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঢাকার বার বন্ধের নির্দেশ, ফানুস-পটকা নিষিদ্ধ

আপডেট সময় : ০৯:১৫:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২