সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

মেঘনায় তেলবাহী জাহাজডুবি: নদীতে ভাসছে মরা মাছ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৩:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২ ৬৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স :: ভোলায় মেঘনা নদীতে ১১ লাখ লিটার জ্বালানি তেলসহ ডুবে যাওয়া জাহাজ সাগর নন্দিনী-২ এর উদ্ধার কাজ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে দুটি উদ্ধারকারী বার্জ জোহুর ও হুমায়ারার মাধ্যমে উদ্ধার কাজ শুরু হয়। নৌ পুলিশ, কোস্টগার্ড ও বিআইডব্লিউটিএ ডুবুরিদের সমন্বয় গঠিত একটি টিম উদ্ধার কাজে অংশ নেয়।

এদিকে, মেঘনা নদীতে তেল ছড়িয়ে পড়ায়, মাছের মৃত্যু আশংকা করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। জেলেরা জানিয়েছে যে ইতোমধ্যে তারা কিছু মরা মাছ ভাসতে দেখেছেন।

উদ্ধার করতে কতো সময় লাগবে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। জোয়ার- ভাটার ওপর নির্ভর করে এবং জাহাজের ভেতর জ্বালানি তেল থাকায় উদ্ধার কাজে সময় কিছুটা বেশি লাগবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। সংস্থাটির পরিচালক মো. শাজাহান জানান যে বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরের পর থেকে তাদের উদ্ধার উদ্যোগ শুরু হয়।

বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় ডুবে যাওয়া তেলবাহী জাহাজের উদ্ধার কাজ। এ জন্য নদীতে ড্রেজিংও করা হচ্ছে। শাজাহান জানান বলেন, “জোয়ার ভাটার ওপর নির্ভর করে উদ্ধার কাজ চলছে। জাহাজে বিস্ফোরিত হওয়ার মতো পণ্য থাকায়, কোন ঝুঁকি নেওয়া হচ্ছে না। এর জন্য সময় বেশি লাগছে। আগে ওই জাহাজের ভিতরে থাকা তেল উদ্ধার করা হবে।”

জেলেরা জানান যে জাহাজডুবির পর প্রথম দুই তিন দিন ওই এলাকার পানিতে তেল ভাসতে দেখা গেছে। তেলের ঝাঝালো গন্ধে মাছ ধরতে পারেননি তারা। নদীর পানি ব্যবহার করা যায়নি। এখন আর তেল ভাসতে দেখা যাচ্ছে না। নদীর পানি স্বাভাবিক হয়ে আসছে বলে জানান তারা।

মৎসজীবী হোসেন জানান, তিনি গত পরশু মেঘনা নদীতে মরা ছোট ইলিশ ও পোয়া মাছ ভাসতে দেখেছেন। অন্য জেলেরা জানান, এখনও নদীর এই এলাকায় মাছ কম পাওয়া যাচ্ছে।তবে ভোলা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. এরশাদ জানান, নদীতে যে পরিমাণ তেল ভাসতে দেখা গেছে, তাতে আশঙ্কার তুলনায় ক্ষতি কম দেখা যাচ্ছে। এদিকে, পরিবেশ দূষণ থেকে রক্ষায় কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি দল বিশেষ প্রযুক্তির ব্যবহার করে নদী থেকে তেল অপসারণের কাজ করছে।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদ উল্লাহ জানান, “নদীর পানিতে তেল ছড়িয়ে পড়ায় ছোট ইলিশ মাছসহ বিভিন্ন মাছ, মাছের ডিম, রেনুসহ বিভিন্ন জলজ প্রাণীর ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে এখন পর্যন্ত কোথাও কোন মাছ, মাছের পোনা কিংবা জলজ প্রাণী মারা গেছে বলে খবর পাওয়া যায়নি।”

ভোলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তোতা মিয়া জানান, যে ডুবে যাওয়া জাহাজ থেকে মেঘনা নদীতে বিপুল পরিমাণ তেল ছড়িয়ে পড়েছে। সেই তেলযুক্ত পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশাল পাঠানো হয়েছে। এখনও নমুনার বিপোর্ট পাওয়া যায়নি বলে জানান তিনি।

গত রোববার ভোর রাতে চট্রগ্রাম থেকে ১১ লাখ লিটার তেল নিয়ে চাঁদপুরের উদ্দেশে যাচ্ছিল পদ্মা ওয়েল কোম্পানির সাগর নন্দিনী-২ নামের একটি জাহাজ। ঘন কুয়াশার কারণে সেটি ভোলার তুলাতলী মাঝের চর পয়েন্টে অপর একটি জাহাজের সঙ্গে থাক্কা লেগে ডুবে যায়।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মেঘনায় তেলবাহী জাহাজডুবি: নদীতে ভাসছে মরা মাছ

আপডেট সময় : ০৮:১৩:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২