সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

নলছিটিতে সিডিউল অনুযায়ী সড়কের কাজ করার দাবিতে মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩০:৪১ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২ ৮০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠির নলছিটিতে সিডিউল অনুযায়ী সড়কের সংস্কার কাজ করার দাবিতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৮ডিসেম্বর) সকালে উপজেলার পৌরসভার সবুজবাগ এলাকার বাসিন্দাদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহনকারী স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, সবুজবাগ মোড় থেকে বাইপাস সড়ক পর্যন্ত সড়ক সংস্কারের কাজ এলাকার প্রভাবশালী কয়েকজনের দখলদারিত্বের কারনে সিডিউল অনুযায়ী করতে পারছে না ঠিকাদারী প্রতিষ্ঠান। এসময় বক্তব্য রাখেন, হাকিম হাওলাদার,বীর মুক্তিযোদ্ধা আবু তালেব সিকদার,নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজের সিনিয়র সহকারি শিক্ষক বিধান চন্দ্র,উপসহকারি কৃষি অফিসার জাহাঙ্গীর হোসেন প্রমুখ। বক্তারা বলেন, সড়কের সিডিউল অনুযায়ী কাজ সম্পন্ন না হলে একটি দূর্ঘটনা ঘটলে ফায়ার সার্ভিসের গাড়ি বা এম্বুলেন্স সড়কে ঢুকতে পারবে না। আমরা অনেকেই সড়কের সংস্কারের কাজের স্বার্থে নিজেদের দেয়াল ভেঙ্গে দিয়েছি কিন্তু কয়েকজন সড়ক দখল করে বাড়ীর দেয়াল তুলে রেখেছে যার কারণে সড়কের প্রশস্ততা কমে গিয়েছে। আমরা চাই স্থানীয় বাসিন্দাদের স্বার্থের কথা বিবেচনা করে যথাযথ কতৃপক্ষ দখলদারিত্বের অবসান ঘটিয়ে সিডিউল অনুযায়ী সড়কের সংস্কার কাজ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। এ ব্যাপারে পৌর মেয়র ওয়াহেদ খান বলেন,বিষয়টি আমার জানা আছে আমি নিজে গিয়ে সবাইকে বলেছি সড়কের কাজে বাধা সড়িয়ে দেওয়ার জন্য কিন্তু তারা আমার কথায়ও কর্নপাত করছেন না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নলছিটিতে সিডিউল অনুযায়ী সড়কের কাজ করার দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ১২:৩০:৪১ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২