সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

প্রধানমন্ত্রীকে নিয়ে মেট্রোরেল চালাবেন লক্ষ্মীপুরের আফিজা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১০:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২ ৮৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : দেশের সর্ববৃহৎ প্রকল্প মেট্রোরেল উদ্বোধন হচ্ছে আগামীকাল বুধবার (২৮ ডিসেম্বর)। এদিন মেট্রোরেলে প্রথম যাত্রী হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে বহনকারী মেট্রোরেলটি চালাবেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থী মরিয়ম আফিজা।

মেট্রোরেলের এ যাত্রায় সংযুক্ত রয়েছেন ছয় নারী চালক। তাদের মধ্যে মরিয়ম আফিজা উদ্বোধনী দিনই চালকের আসনে বসার যাবতীয় প্রস্তুতি শেষ করেছেন বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক।

তিনি বলেন, মেট্রোরেল উদ্বোধনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ যাত্রায় ছয় নারীকে চালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

তাদের ট্রেন পরিচালনার কারিগরি ও প্রায়োগিক প্রশিক্ষণ দিচ্ছেন মেট্রোরেলের নির্মাতা প্রতিষ্ঠান জাপানের মিতসুবিশি-কাওয়াসাকি কোম্পানির বিশেষজ্ঞরা।

লক্ষ্মীপুরের মেয়ে মরিয়ম আফিজা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

গত বছরের ২ নভেম্বর ‘ট্রেন অপারেটর’ হিসেবে নিয়োগ পেয়েছেন মরিয়ম আফিজা। এই পদে মোট ২৫ জনের মাঝে যে দুজন নারী নিয়োগ পেয়েছেন, তার মধ্যে মরিয়ম একজন।

টানা এক বছর প্রশিক্ষণ নিয়ে পাকা চালক হিসেবে নিজেকে তৈরির কথা জানিয়েছেন তিনি। মেট্রোরেলের চালক হতে পেরে উচ্ছ্বসিত মরিয়ম আফিজা বলেন, ২০২১ সালের ২ নভেম্বরে আমি নিয়োগ পাই।

এর আগে চালক হিসেবে কোথাও কাজ করিনি। নিয়োগ পাওয়ার পর থেকে আমি কয়েকটি ট্রেনিং করেছি। এখনো ট্রেনিংয়ের মধ্যেই আছি।

দেশের ইতিহাসের গর্বিত অংশ হতে যাওয়া মেট্রোর নারী চালক মরিয়ম আফিজা চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ রেলওয়ের ট্রেনিং একাডেমিতে দুই মাসের প্রশিক্ষণ নিয়েছেন।

পরে ঢাকায় আরও চার মাস প্রশিক্ষণ নেন। এরপর উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেলের ডিপোতে কারিগরি ও প্রায়োগিক প্রশিক্ষণ নিয়েছেন।

দেশের প্রথম মেট্রোরেলে চাকরির জন্য আগ্রহ থেকেই আবেদন করেন মরিয়ম। তিনি আরটিভিকে বলেন, মেট্রোরেল অনেকের মতো আমার কাছেও একটা স্বপ্ন। আমি নিজে ট্রেন চালাব, এটা ভেবেই বেশ আনন্দ লাগছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রধানমন্ত্রীকে নিয়ে মেট্রোরেল চালাবেন লক্ষ্মীপুরের আফিজা

আপডেট সময় : ০৯:১০:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২