সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

আমীর খসরু ও তার স্ত্রী-শ্যালিকাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৭:১৭ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২ ৮৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : নকশা বহির্ভূত ভবন নির্মাণ করে রাজধানীর বনানীতে পাঁচ তারকা হোটেল সারিনা ইন লিমিটেড করার অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা- ১ এ সংস্থাটির উপ-পরিচালক সেলিনা আখতার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদক সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিককে এ তথ্য নিশ্চিত করেন।

মামলায় আমীর খসরুর সঙ্গে তার স্ত্রী তাহেরা খসরু আলম, শ্যালিকার স্বামী হোটেল সারিনার চেয়ারম্যান গোলাম সরোয়ার, শ্যালিকা ও হোটেলের ব্যবস্থাপনা পরিচালক সাবেরা সরোয়ার নীনা ও রাজউকের নকশা অনুমোদন শাখার বিল্ডিং ইন্সপেক্টর আওরঙ্গজেব নান্নুকে আসামি করা হয়েছে।

সংবাদ সম্মেলনে দুদক সচিব মাহবুব হোসেন জানান, ১৯৯৫ থেকে ২০০১ সাল পর্যন্ত আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সভাপতি থাকাকালে ঢাকার বনানী এলাকার ১৭নং রোডের ২৭নং প্লটটি ‘সিএসই’ এর নামে নিলামে ক্রয় করা হয়।

পরে আমীর খসরুর ভায়রার প্রতিষ্ঠানকে ডেভেলপার নিয়োগ দেওয়া হয়। কিন্তু চুক্তি মোতাবেক ৫টি ফ্লোরের পরিবর্তে সিএসইকে ৪টি ফ্লোর দিয়ে একটি ফ্লোরের টাকা আত্মসাৎ করেন আসামিরা।

একই সঙ্গে নিজস্ব মালিকানায় হোটেল সারিনা নির্মাণ করে তারা। পাশাপাশি নকশায় ১৫ তলার অনুমোদন থাকলেও ২২ তলা নির্মাণ করা হয়। এছাড়া পাশেই বসতি টাওয়ার ১৫ তলা নকশার স্থলে ২১তলা ভবন নির্মাণ করে বলেও মামলার এজাহারে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আমীর খসরু ও তার স্ত্রী-শ্যালিকাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৫:০৭:১৭ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২