সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

আগৈলঝাড়ায় অবৈধ জাল জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৫:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২ ৯৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগৈলঝাড়া প্রতিনিধি ॥ বরিশালের আগৈলঝাড়ায় দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে ৪০ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার রাজিহার ইউনিয়নের আহুতি বাটরা, বাশাইল, বাহাদুরপুর বিল ও খালে উপজেলা প্রশাসন এবং মৎস্য অধিদপ্তর যৌথভাবে এ অভিযান চালায়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, আজ সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাজিহার ইউনিয়নের আহুতি বাটরা, বাশাইল, বাহাদুরপুর বিল ও খালে আগৈলঝাড়া থানা-পুলিশের সহায়তায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযান চালায়। এ সময় ৪০ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাখাওয়াত হোসেনের উপস্থিতিতে উপজেলা পরিষদ চত্বরে পুড়িয়ে ফেলা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাখাওয়াত হোসেন বলেন, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় ও অবৈধ-নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ব্যবহার বন্ধে যৌথভাবে এ অভিযান চালানো হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে উপস্থিত ছিলেন-উপজেলা আইসিটি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনিরুজ্জামান তরফদার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আগৈলঝাড়ায় অবৈধ জাল জব্দ

আপডেট সময় : ১০:৫৫:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২