সংবাদ শিরোনাম ::
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু চুয়াডাঙ্গার দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাসহ দু’ বাড়ি পেট্রোল বোমা নিক্ষেপ বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন

সাংবাদিক মানিক রায়ের ঘরে ভয়াবহ অগ্নিকান্ড খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৪:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২ ১২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি শহরে ভয়াবহ অগ্নিকান্ডে চ্যানেল আই এর ঝালকাঠি প্রতিনিধি ও স্থানীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মানিক রায়ের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার সাড়ে ৭টার দিকে শহরের পূর্বচাঁদকাঠি জেলে পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, শহরের ওই এলাকায় একটি বিশাল কাঠের ঘরে ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মানিক রায় ও তার দুই ভাই গনেষ রায় ও রতন রায় পরিবার নিয়ে বসবাস করেন। রাত ৮টার দিকে ঘরের দোতালায় হঠাৎ আগুনের শিখা দেখতে পেয়ে পরিবারের লোকজন ছুটোছুটি শুরু করেন। মুহুর্তের মধ্যে লেলিহান আগুন কাঠের ঘরটিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলে। তবে ততক্ষনে আগুনে পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।
আগুনের খবর পেয়ে ঝালকাঠি যুব রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্যরা ফায়ার সার্ভিস কর্মীদের সাথে আগুন নিভানোর কাজে সহযোগিতা করেন।

আগুনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ঝালকাঠি জেলা প্রশাসক ফারহ্ গুল নিঝুম সহ জেলাঃ প্রশাসকের কর্মকর্তাবৃন্দ।

ক্ষতিগ্রস্থ সাংবাদিক মানিক রায় জানান, আগুনে পুড়ে ঘর ও মালামাল কিছুই রক্ষা পায়নি। ঘরসহ এতে তিন ভাইয়ের পরিবারের কমপক্ষে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আগুন নেভানোর পরে বিদ্যুৎ চলে আসলে দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরে স্থানীয়রা বিদ্যুৎ বিভাগকে ফোন দিয়ে বিদ্যুৎ বন্ধ করতে বলেন।

স্থানীয়রা জানান, সন্ধ্যার সময় পূজা দেওয়ার প্রদীপ থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার জানান, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাংবাদিক মানিক রায়ের ঘরে ভয়াবহ অগ্নিকান্ড খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম

আপডেট সময় : ০৯:৩৪:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২