সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

মেঘনায় জ্বালানি তেল নিয়ে ডুবল জাহাজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৫:৩১ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২ ৮৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : ভোলায় দুটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষের পর একটি তেলবাহী জাহাজ ডুবে গেছে। তবে জাহাজের স্টাফদের নিরাপদে উদ্ধার করা হয়েছে।

রোববার দিনগত রাত পৌনে ৩টার দিকে সদর উপজেলার কাচিয়া বৈরাগিয়া চরের মেঘনা নদীতে ‘সাগর নন্দিনী-২’ নামে তেলবাহী জাহাজটি ডুবে যায়।

ভোলার এসপি মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। ডুবে যাওয়া জাহাজটিতে ১১ লাখ লিটার জ্বালানি তেল ছিল বলে জাহাজের স্টাফরা দাবি করেছেন।

জাহাজের স্টাফরা জানান, চট্টগ্রাম বন্দর থেকে ১১ লাখ লিটারের বেশি পেট্রোল ও ডিজেল লোড করে জাহাজটি ঢাকার উদ্দেশে রওনা হয়।

কাচিয়া বৈরাগিয়া চরের মেঘনা নদীতে অপর একটি জাহাজের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর তেলবাহী জাহাজটির তলা ফেটে যায়। এতে জাহাজটি ডুবে যায়।

এ সময় জাহাজের স্টাফরা চিৎকার করলে অপর একটি বালুবাহী বলগেট এসে তাদের ১৩ জনকে উদ্ধার করে।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শাফিউল কিঞ্জল জানান, খবর পেয়ে তারা সকালের দিকে ঘটনাস্থলে পৌঁছান। জাহাজের স্টাফদের তীরে নিয়ে আসা হয়েছে।

স্থানীয়রা তেল নেওয়ার চেষ্টা করলে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সবাই সরে যায়। জাহাজটিকে উদ্ধারে চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও বলেন, জাহাজটিতে আট লাখ ৯৮ হাজার ৪৯৬ লিটার পেট্রোল এবং দুই লাখ ৩৪ হাজার ৪৫২ লিটার অকটেন ছিল।

ভোলার ইলিশা নৌ-পুলিশ থানার পরিদর্শক মো. আকতার হোসেন জানান, নৌ-পুলিশ ও কোস্ট গার্ড মেঘনা নদী থেকে ডিজেল অপসারণের চেষ্টা করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মেঘনায় জ্বালানি তেল নিয়ে ডুবল জাহাজ

আপডেট সময় : ১২:০৫:৩১ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২