সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

কাঠালিয়ায় রহস্যজনক এক যুবকের লাশ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২ ৬৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি জেলার কাঠালিয়ায় উপজেলার উত্তর আনইনা গ্রামে শুক্রবার সকালে মো. হৃদয় খান (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

নিজ বাড়ির পাশে মাটিতে বসা দেহটির গলায় দড়ি বেধে একটি গাছের সাথে বাধা অবস্থায় ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। মৃত হৃদয় খান উত্তর আনইলবুনিয়া গ্রামের মো. কুদ্দুস খানের ছেলে। তবে এটি হত্যা না আত্মহত্যা তার সঠিক কোন কারণ বলতে পারেনি স্বজনরা।

নিহতের পিতা মো. কুদ্দুস খান বলেন, রাতে কৈখালী বাজারের একটি অনুষ্ঠান থেকে বাড়ি ফিরে হৃদয় ঘরে ঘুমায়। সকালে উঠে ওর মা বাড়ির পাশের ছোট একটি সরবতি গাছের নীচে মাটিতে বসা ও গলায় একটি দড়ি গাছের সাথে রাখা দেখতে পায়। তখন সে ডাক চিৎকার দিলে ঘরের লোকজন ও এলাকাবাসী ছুটে আসে।

এবিষয়ে গ্রামের সংরক্ষিত আসনের ইউপি সদস্য মোসা. সাবিনা ইয়াসমীন বলেন, সকালে খবর পেয়ে হৃদয়ের বাড়িতে গিয়ে দেখি গলায় দড়ি বেধে রাখা হ্রদয়ের লাশ মাটিতে বসা অবস্থায় রয়েছে। আসলে বিষয়টি সন্দেহ জনক বলে সবাই মনে করছে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী বলেন, পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এখন পর্যন্ত তার পরিবার বা প্রতিবেশী কারো পক্ষ থেকে কোন অভিযোগ করেনি। তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কাঠালিয়ায় রহস্যজনক এক যুবকের লাশ উদ্ধার

আপডেট সময় : ০২:২০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২