সংবাদ শিরোনাম ::
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু চুয়াডাঙ্গার দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাসহ দু’ বাড়ি পেট্রোল বোমা নিক্ষেপ বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন

৫০ আসনে ইভিএমে ভোটগ্রহণে সক্ষম ইসি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২ ১০৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালী প্রতিনিধি ‍॥ নতুন ইভিএম মেশিন না কিনলে ৫০ আসনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণের সক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

আজ বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসারদের সঙ্গে মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন সিইসি।

সিইসি বলেন, নতুন ইভিএম মেশিন ক্রয়ের জন্য ইতিমধ্যে একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে, তা যাচাই-বাছাই চলছে। তবে সরকারের অর্থনৈতিক সক্ষমতার বিষয়টিও নির্বাচন কমিশন বিবেচনা করছে।

পটুয়াখালী জেলা প্রশাসক মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে নির্বাচন কমিশন সচিবলায়ের সচিব জাহাঙ্গীর আলম, পটুয়াখালী পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম প্রমুখ।

সিইসি হাবিবুল আউয়াল বর্তমানে তিন দিনের সফরে পটুয়াখালীতে অবস্থান করছেন। আজ বিকেলে তিনি কুয়াকাটা আঞ্চলিক নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রস্তাবিত জমি পরিদর্শন করবেন। পরে শুক্রবার ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৫০ আসনে ইভিএমে ভোটগ্রহণে সক্ষম ইসি

আপডেট সময় : ০৫:৫৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২