বরিশাল বিএমপি র মুলতবী মামলা সংক্রান্ত মামলা মনিটরিং কমিটির পর্যালোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০১:২৪:৫২ অপরাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২ ৭২ বার পড়া হয়েছে

জামাল কাড়াল বরিশাল ব্যুরো প্রধান।
বরিশাল মেট্রো পলিটন বিএমপি সদরদপ্তরে মুলতবী মামলা সংক্রান্ত এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় ২১ ডিসেম্বর সকাল ১২ টায় এ সময়
সভায় সভাপতিত্ব করেন, বিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপস্ ও সভাপতি মামলা মনিটরিং কমিটি জনাব আবু আহাম্মদ আল মামুন।
এসময় তিনি মুলতবী মামলা সমূহের তদন্তের অগ্রগতি পর্যালোচনা করে মামলা মনিটরিং কমিটির সকল সদস্য ও তদন্ত কর্মকর্তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার উত্তর জনাব মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম- সেবা, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মোঃ আলী আশরাফ ভুঞা বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার ক্রাইম, অপারেশন এন্ড প্রসিকিউশন জনাব খাঁন মুহাম্মদ আবু নাসের, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিণ জনাব মোঃ ফজলুল করিম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপস্ মোঃ আব্দুল ওয়ারেস সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ।


























