সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

মাছ ধরায় আসক্ত, তাই স্বামীকে তালাক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৪:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২ ১০৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : মাছ ধরায় ব্যস্ত থাকায় স্বামীকে তালাক দিয়েছেন ঝাং নামের এক নারী। চীনের পূর্বাঞ্চলের শানডং প্রদেশে এ ঘটনা ঘটে।

নিউজ-১৮- এর খবরে বলা হয়, পরিবারে সময় না দেওয়ায় স্বামী সানের সঙ্গে আর সংসার করতে চান না ঝাং। বিবাহবিচ্ছেদের আবেদন করেন আদালতে। যখন আদালতে আইনি প্রক্রিয়া শুরু হয়, তখনো সান মাছ ধরায় ব্যস্ত ছিলেন।

আদালতে করা আবেদনে ঝাং জানিয়েছেন, ১০ বছরের সংসারজীবনে সান তাকে খুব কম সময় দিয়েছেন। এমনকি সন্তানদেরও সময় দেন না তার স্বামী। সানের একমাত্র ধ্যানজ্ঞান মাছ ধরা।

মাছ ধরার পেছনে নিজের বেশির ভাগ সময় ব্যয় করেন তিনি। সংসার, স্ত্রী-সন্তানের প্রতি ভীষণ উদাসীন সান। এসব অভিযোগ তুলে সানের সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন করেন ঝাং।

গতকাল সোমবার যখন আদালতে সান ও ঝাংয়ের বিবাহবিচ্ছেদের আইনি প্রক্রিয়া শুরু হয়, তখন সেখানে ঝাং একাই উপস্থিত হন। সান মাছ ধরায় ব্যস্ত ছিলেন।

পরে আদালতের পক্ষ থেকে বিষয়টি মনে করিয়ে দেওয়ার পর তিনি আদালতে হাজির হন। স্ত্রীর অভিযোগের কারণে বেশ বিরক্ত হন সান এবং তিনি বিবাহবিচ্ছেদে রাজি হন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাছ ধরায় আসক্ত, তাই স্বামীকে তালাক

আপডেট সময় : ০৯:৫৪:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২