সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

খেলা নিয়ে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, আহত ৭

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৫:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২ ৯৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স::কুষ্টিয়ায় ফুটবল খেলা নিয়ে আর্জেন্টিনা এবং ব্রাজিল দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৭ জন আহত হয়েছেন। গতকাল রোববার দিনগত রাতে কুষ্টিয়া সদর উপজেলার হরিপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন—উপজেলার হরিপুর গ্রামের আখের আলীর ছেলে মোফাজ্জল (৪৫), আবু হানিফের ছেলে সায়েম আলী (৫৫), আমদ আলীর ছেলে অমিত (২৩), জুয়েল (৩৫), একই এলাকার শিপন (৩৭), বিজয় (৩৫) এবং চাঁদ আলী (৩৬)।

আহতদের মধ্যে ৫ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্ক্ষাজনক। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।

কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, কাতার ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলা উপলক্ষে হরিপুর বাজারে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করেন স্থানীয়রা।

খেলায় প্রথমার্ধে আর্জেন্টিনা দুই গোল দিলে দলটির সমর্থকরা বিভিন্নভাবে উল্লাস প্রকাশ করতে থাকে। এ সময় ব্রাজিলের সমর্থকরা খেলা দেখা বাদ দিয়ে ওই স্থান ত্যাগ করে।

তবে দ্বিতীয়ার্ধে ফ্রান্স আর্জেন্টিনার দেওয়া দুই গোল শোধ দিলে ব্রাজিলের সমর্থকরা আবারও সংগঠিত হয়ে ওই স্থানে এসে জড়ো হয়।

এতে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। খেলা শেষে ট্রাইব্রেকারে আর্জেন্টিনা জয় লাভ করলে দলটির সমর্থকরা নাচানাচি শুরু করে।

নাচানাচির সময় আর্জেন্টিনার এক সমর্থক ব্রাজিলের এক সমর্থকের গায়ের ওপর পড়ে যায়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। তবে এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি বলে জানান ওসি দেলোয়ার হোসেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খেলা নিয়ে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, আহত ৭

আপডেট সময় : ০৯:৪৫:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২