সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

কাতার বিশ্বকাপ: ৪৩৪ কোটি টাকা নিয়ে বাড়ি ফিরছেন মেসিরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৮:২৫ অপরাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২ ৬৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স :: আর্জেন্টিনার ৩৬ বছরের শিরোপা খরা কেটেছে কাতার বিশ্বকাপে। ফুটবলের জাদুকর লিওনেল মেসির হাতে উঠেছে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ শিরোপা; ফিফা বিশ্বকাপ।

বিশ্বকাপ ঘরে তোলার সঙ্গে সঙ্গে ফিফার কাছ থেকে আর্জেন্টিনা পেয়েছে ৪ কোটি ২০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৩৪ কোটি টাকা। শিরোপাজয়ী দল হিসেবে রেকর্ড সংখ্যক প্রাইজমানি নিয়ে ঘরে ফিরছে আকাশী নীলরা।

এবারের রানার আপ ফ্রান্স প্রাইজমানি হিসেবে পেয়েছে ৩ কোটি ডলার। টাকার অঙ্কে যার পরিমাণ প্রায় ৩০০ কোটি টাকা।

তৃতীয় হয়ে বিশ্বকাপ শেষ করেছে ক্রোয়েশিয়া প্রাইজমানি হিসেবে পাবে ২ কোটি ৭০ লাখ ডলার। অন্যদিকে ক্রোয়েশিয়ার সঙ্গে হেরে চতুর্থ হওয়া মরক্কো পাচ্ছে ২ কোটি ৫০ লাখ ডলার।

গেল বিশ্বকাপের চেয়ে এবারে প্রাইজমানি বাড়ানো হয়েছে প্রতি পর্বে ৬০ লাখ ডলার করে।

৫ থেকে ৮ম হওয়া প্রতিটি দল পাবে ১ কোটি ৭০ লাখ ডলার করে। এই দলগুলো হল ব্রাজিল, নেদারল্যান্ডস, পর্তুগাল ও ইংল্যান্ড।

নবম থেকে ১৬তম হওয়া প্রতিটি দল ১ কোটি ৩০ লাখ ডলার পাবে। যুক্তরাষ্ট্র, সেনেগাল, অস্ট্রেলিয়া, পোল্যান্ড, স্পেন, জাপান, সুইজারল্যান্ড ও দক্ষিণ কোরিয়ার প্রত্যেকে পাবে এ অর্থ।

এছাড়া ১৭তম থেকে ৩২তম প্রতিটি দল ৯০ লাখ ডলার প্রাইজমানি পাবে। স্বাগতিক কাতার, ইকুয়েডর, ওয়েলস, ইরান, মেক্সিকো, সৌদি আরব, ডেনমার্ক, তিউনিসিয়া, কানাডা, বেলজিয়াম, জার্মানি, কোস্টারিকা, সার্বিয়া, ক্যামেরুন, ঘানা ও উরুগুয়ে বিশ্বকাপ থেকে এ অর্থ নিয়ে ফিরেছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কাতার বিশ্বকাপ: ৪৩৪ কোটি টাকা নিয়ে বাড়ি ফিরছেন মেসিরা

আপডেট সময় : ০৫:২৮:২৫ অপরাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২