সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

ঐশ্বরিয়ার জাল পাসপোর্টসহ তিন প্রতারক গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৬:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২ ১০৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: আর্থিক প্রতারণার অভিযোগে ভারতের উত্তরপ্রদেশ পুলিশ তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় বৃহত্তর নয়ডা থেকে তাদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার তিনজনের কাছ থেকে একটি জাল পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। সেখানে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের ছবি রয়েছে। জন্মস্থান গুজরাট ও জন্ম তারিখ ১৯৯০ সাল লেখা রয়েছে।

পুলিশ সূত্রের বরাতে খবরে বলা হয়, ১ কোটি ৮০ লাখ টাকা প্রতারণাকাণ্ডে জড়িত ওই তিন ব্যক্তি ওষুধের ব্যবসার আড়ালে ওই চক্র গড়ে তুলেছে। শুধু তা-ই নয়, বিভিন্ন ডেটিং অ্যাপ এবং ম্যাট্রিমোনিয়াল সাইটের মাধ্যমে টাকা কামানোর ধান্দাও আছে তাদের।

জানা যায় এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা তাদেরকে সহযোগিতা করতেন। গ্রেফতার ওই ব্যক্তিদের কাছ থেকে ঐশ্বরিয়ার ছবি সংবলিত একটি জাল পাসপোর্টসহ নগদ আড়াই লাখ রুপি জব্দ করা হয়েছে।

এছাড়া ১১ কোটি টাকার জাল নোট এবং মোটা অঙ্কের বৈদেশিক মুদ্রাও ছিলো তাদের কাছে। পুলিশ জানিয়েছে, ওই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকেও ফাঁদে ফেলেছিলেন এই তিন ব্যক্তি। উল্লেখ্য, এই প্রথম নয়, আগেও ঐশ্বরিয়ার পাসপোর্ট নকল করে জালিয়াতির ঘটনা ঘটেছে। সূত্র: হিন্দুস্তান টাইমস্

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঐশ্বরিয়ার জাল পাসপোর্টসহ তিন প্রতারক গ্রেফতার

আপডেট সময় : ০৯:০৬:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২