সংবাদ শিরোনাম ::
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু চুয়াডাঙ্গার দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাসহ দু’ বাড়ি পেট্রোল বোমা নিক্ষেপ বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন

বাংলাদেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আছে -স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৭:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২ ১০২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেস্ক প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। বাংলাদেশে জঙ্গিবাদ পুরোটা নিয়ন্ত্রণে এটা বলব না। তবে আমাদের দেশে বর্তমানে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আছে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে বিজয় দিবস উপলক্ষে শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষ সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত এলাকায় জঙ্গি তৎপরতা রোধে আকাশপথে সক্ষমতা বাড়ানো হচ্ছে। এর অংশ হিসেবে ইতোমধ্যে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) দুটি হেলিকপ্টার দেয়া হয়েছে। এছাড়া পুলিশের জন্য আরও দুটি হেলিকপ্টার আনা হচ্ছে বলে জানান তিনি।

সকাল ৭টা ৫০ মিনিটে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), পুলিশ উইমেনস নেটওয়ার্ক অ্যাসোসিয়েশন এবং পুলিশ নারী কল্যাণ সমিতি।

যুদ্ধশিশুদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধ শিশু ও মাতাদের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেই একটি ট্রাস্ট গঠন করে গেছেন। আর যেখানে বঙ্গবন্ধু নিজেই বলেছেন তোমরা সব আমার সন্তান, এরপরে আর কোনও কথা থাকে না।

ফারদিন ইস্যুতে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ফারদিনের মৃত্যুর ঘটনা র‌্যাব-ডিবি সুন্দর করে বিশ্লেষণ করে বলেছে। তাদের ওপর আস্থা রাখুন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাংলাদেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আছে -স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৬:৩৭:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২