সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

পুলিশের ঠোঁট কেটে দিলেন মাদক কারবারি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৫:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২ ৬৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : কক্সবাজারের টেকনাফে পুলিশের ঠোঁট কেটে দেওয়ার অভিযোগ উঠেছে ওয়ারেন্টভুক্ত মাদক কারবারি মো. শাকেরের (৩৫) বিরুদ্ধে।সোমবার (১২ ডিসেম্বর) সাবরাং ইউনিয়নের মুণ্ডার ডেইল এলাকায় তাকে আটক করতে গেলে পুলিশের ঠোঁট কেটে দেওয়া হয়।

এ ঘটনায় টেকনাফ মডেল থানার এএসআই মো. সাখাওয়াতকে আহত অবস্থায় উদ্ধার করে টেকনাফ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
সাবরাং ইউনিয়নের মুণ্ডার ডেইল এলাকার কবির আহম্মদের ছেলে মো. শাকের।

টেকনাফ মডেল থানার ওসি মো. আব্দুল আলিম জানান, রোববার রাতে ২০১২ সালের বিমানবন্দর থানার মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি সাবরাং ইউনিয়নের মুণ্ডার ডেইল এলাকার কবির আহম্মদের ছেলে মো. শাকের গ্রেফতার করতে যান এএসআই মো. সাখাওয়াত। এ সময় তাকে লাঠি দিয়ে আঘাত করে।

এতে এএসআই সাখাওয়াতের ঠোঁট কেটে যায়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আহত সাখাওয়াতের ঠোঁটে ৩টি সেলাই করেন।

তিনি আরও জানান, ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে গেলে তাহার অপরাপর ভাই মনু মিয়া (৪০) ও রফিকুল ইসলাম (২৯) পাশের রুম হতে বের হয়ে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পুলিশকে আঘাত করে এবং পরিস্থিতি অস্বাভাবিক করে তাকে ছিনিয়ে নিতে চেষ্টা করে।

এ ঘটনায় ওয়ারেন্টভুক্ত আসামি ও তার দুই সহোদরসহ অজ্ঞাতনামা ৩-৪ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। আসামি শাকেরের বিরুদ্ধে মাদক, মানবপাচার, অস্ত্রসহ মোট ৪টি মামলা রয়েছে বলে জানান ওসি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পুলিশের ঠোঁট কেটে দিলেন মাদক কারবারি

আপডেট সময় : ০৯:১৫:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২