সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনাকে সমর্থন করলেন ব্রাজিল সমর্থক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৩:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২ ৬৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : কুড়িগ্রামের ফুলবাড়ীতে দুধ দিয়ে গোসল করে ফুটবল খেলায় আর্জেন্টিনা দলকে সমর্থন করার ঘোষণা দিয়েছেন ঈমান আলী নামের এক ব্রাজিল সমর্থক।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার মাছকুটি গ্রামে এ ঘটনা ঘটে। ঈমান ফুলবাড়ী ডিগ্রি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র।

এক মিনিট ৩৮সেকেন্ডের দুধ দিয়ে গোসল করা একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, বালতিতে দুধ রাখা। সেখান থেকে আকাশি রঙের একটি বদনায় করে ঈমান আলীর মাথায় দুধ ঢালছেন স্থানীয় আর্জেন্টিনার সমর্থক মাসুদ রানা।

মাসুদ রানা বলেন, ‘ঈমান আলী ব্রাজিলের সমর্থক ছিলেন। কিন্তু ক্রোয়েশিয়ার সঙ্গে ব্রাজিলের হারের পর সে মনোবল হারিয়ে ফেলে।

কিন্তু যে ক্রোয়েশিয়া ব্রাজিলকে হারিয়েছে, সেই ক্রোয়েশিয়া তিন গোলে হেরেছে আর্জেন্টিনার কাছে। এ কারণে ঈমান আলী আর্জেন্টিনা দলকে ভালোবেসে এই দলে যুক্ত হতে চায়।

আজ (বৃহস্পতিবার) বিকেলে মাছকুটি গ্রামের আর্জেন্টিনা সমর্থকদের উপস্থিতিতে তাকে দুধ দিয়ে গোসল করিয়ে আর্জেন্টিনার সমর্থকদের দলভুক্ত করলাম। ’

ঈমান আলী জানান, ‘ছোটবেলা থেকে ব্রাজিলের ভক্ত ছিলাম। কিন্তু ক্রোয়েশিয়ার মতো দলের কাছে হেরে যাবে ব্রাজিল, এটা আমি কখনো ভাবতে পারিনি। দুর্দান্ত গোল করেও ব্রাজিলকে সেমিফাইনালে তুলতে পারেন নি নেইমার।

আর মেসির দল আর্জেন্টিনা সেই ক্রোয়েশিয়াকে তিন গোলে হারিয়ে দিল। এসব দেখে আমি আর্জেন্টিনার ফ্যান হয়ে যাই। আজ থেকে আমি আর্জেন্টিনার দলকে সমর্থন করব। ’

এ বিষয়ে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ‘ব্রাজিল সাপোর্টার, বাসস্ট্যান্ড শাখা’ কমিটির সভাপতি নাহিদ হাসান বলেন, ‘দল হেরে যাওয়ায় ব্রাজিল সমর্থকেরা মনে কষ্ট পাইছে।

এ জন্য অনেকেই আর্জেন্টিনায় যাচ্ছে। তবে যারা দুধ দিয়ে গোসল করে দল পরিবর্তন করে, তারা ব্রাজিলের আসল সমর্থক নয়।

এরা সুবিধাবাদী। কেউ কেউ দল পরিবর্তন করে আর্জেন্টিনায় যুক্ত হওয়ায় মনে কষ্ট পাইছি। নব্য আর্জেন্টিনা সমর্থক ও তাদের দলের জন্য শুভকামনা রইল। ’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনাকে সমর্থন করলেন ব্রাজিল সমর্থক

আপডেট সময় : ০৬:২৩:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২