সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

মাদারীপুরে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ১০

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৬:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২ ৭২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রাজু আহ‌ম্মেদ মাদারীপুর জেলা প্রতি‌নি‌ধিঃ
মাদারীপুরে জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন উভয় পক্ষের কমপক্ষে ১০ জন। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টার দিকে মস্তফাপুর ইউনিয়নের সিকিনওহাটা এলাকার ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার (১২ ডিসেম্বরে) দুপুরে জমির সীমানা বেশি কাটা নিয়ে বাদল শিকদারের সঙ্গে রবিউল ফকিরের কথা কাটাকাটি হয়। এ সময় স্থানীয় মাদবররা দুইপক্ষকে বসিয়ে মিমাংসা করে দেয়। এ ঘটনার পরদিন মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে জমিতে কাজ করতে যান রবিউল ফকির। এ সময় জমিতে বীচ রোপন নিয়ে দুইপক্ষের মধ্যে ফের কথা কাটাকাটি হয়। এক পর্যায় দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মাদারীপুর সদর হাসপাতালের কর্মকর্তা জায়িন আরেফিন বলেন, মারামারির ঘটনায় কয়েকজন হাসপাতালে চিকিৎসার জন্য আসেন। তাদের সবার শরীরে ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। ভর্তি হওয়া চারজনের মধ্যে দুজনের অবস্থা গুরতর হওয়ায় তাদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, গুরতর আহতরা হলেন বাদল ও সাইফুল।

এ বিষয়ে আহত রবিউল ফকির বলেন, বাদল শিকদারের লোকজন সকালে আমার জমির সীমানা থেকেও বাড়তি জমি কেটে নেয়। পরে বীচ রোপন শুরু করে। আমি প্রতিবাদ জানালে বাদল আমার লোকজনের উপর হামলা চালায়। আমি এ ঘটনার বিচার চাই।

এদিকে অভিযোগের বিষয়ে বাদল শিকদার বলেন, আমি আমার জমির সীমানা কাটি। বীচ রোপন করি। জমি আমার, তাই আমি আমার ইচ্ছেমত কাজ করব। কিন্তু রবিউল অন্যায় ভাবে আমাকে বাধা দেন। হামলা, সংঘর্ষের সঙ্গে আমার কোনও সম্পৃক্ততা নেই।

এ ব্যাপারে মাদারীপুর সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, জমির সীমানা নির্ধারণ ও বীচ রোপন নিয়ে শিকদার ও ফকির বংশের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। হাসপাতাল ও ঘটনাস্থল থেকে আমরা চারজনকে আটক করেছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাদারীপুরে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ১০

আপডেট সময় : ০৯:০৬:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২