আগৈলঝাড়ায় ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২ উদযাপন
- আপডেট সময় : ০৯:১৩:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২ ৬৪ বার পড়া হয়েছে

বি এম মনির হোসেনঃ-
“প্রগতিশীল প্রযুক্তি অন্তর্ভুক্তিমূলক উন্নতি” এই প্রতিপাদ্যে আগৈলঝাড়া উপজেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উদ্যোগে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২ উদযাপন করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন , বিশাল বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন।এসময় আরো উপস্থিত ছিলেন আইসিটি অফিসার আমিনুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম, উপজেলা কৃষি অফিসার দোলন চন্দ্র রায়, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মনিরুজ্জামান তরফদার , সমাজসেবা অফিসার সুশান্ত বালা , প্রাথমিক শিক্ষা অফিসার শেখর রঞ্জন ভক্ত, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম মাসুম,সহ সাধারণ সম্পাদক আকাশ মাহমুদ, দপ্তর সম্পাদক বিকাশ রায়, প্রকাশনা সম্পাদক সাজ্জাদ হাওলাদার সহ অন্যান্যরা।


























