বরিশালে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে আইন-শৃংখলা কমিটি’র সভা
- আপডেট সময় : ১০:০৮:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২ ১০৪ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স : বরিশালের নবাগত জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেনের সাথে আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুম্পা সিকদার, জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম-বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক বীর প্রতীক, বিএমপি’র অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোঃ ফজলু, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব’র সভাপতি কাজী আবুল কালাম আজাদসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এসময় নবাগত জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন সভায় আগত সকলের সাথে পরিচিত হন এবং সকলের সমন্বয়ে বরিশাল জেলাকে সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তুলতে সবাই একসাথে কাজ করার আহবান জানান।


























