সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

বিএনপির সাত এমপির পদত্যাগের ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩০:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২ ১১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে সাত এমপি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর গোলাপবাগে বিএনপির বিভাগীয় গণসমাবেশে সংসদ থেকে পদত্যাগের এই ঘোষণা দেন তারা।

বিএনপির সাত এমপি হলেন-ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উকিল আবদুস সাত্তার, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশীদ, বগুড়া-৬ আসনে গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৪ আসনে মোশাররফ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আমিনুল ইসলাম, ঠাকুরগাঁও-৩ আসনে জাহিদুর রহমান জাহিদ ও সংরক্ষিত মহিলা আসনে রুমিন ফারহানা। এরমধ্যে হারুন অর রশিদ দেশের বাইরে থাকায় ই-মেইলে পদত্যাগ করেছেন।
এ বিষয়ে সংসদ সদস্য সিরাজুল ইসলাম বলেন, আজকে আমরা আমাদের নেতা তারেক রহমান, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সাক্ষ্য রেখে আমরা বিএনপির সাত এমপি অবৈধ সরকারের সংসদ থেকে পদত্যাগ করলাম। শনিবার (১০ ডিসেম্বর) থেকে আমরা আর সংসদে নেই।

রুমিন ফারহানা বলেন, বিএনপি এখনো খেলা শুরুই করেনি। উত্তর থেকে দক্ষিণ মানুষ আর মানুষ। বিএনপি সাধারণ মানুষের দল। আওয়ামী লীগ নামক আর কোনো দল নেই। এতো মানুষকে খুন করে, আমাদের কর্মীর বাবাকে পিটিয়ে মারলেন। তবুও আমাদের আটকাতে পারেননি। সংসদে থাকা আর না থাকার মধ্যে কোনো প্রার্থক্য নেই। তাই আমি এই সংসদ থেকে পদত্যাগ করলাম। ইতিমধ্যে আমি মেইলে পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছি।কালকে হাতে হাতে পৌঁছে দেবো।

বিএনপি দলীয় এমপি হারুনুর রশীদ বলেন, ‍‍`পদত্যাগের বিষয়টি দলীয় সিদ্ধান্ত। আমি পারিবারিক কারণে অস্ট্রেলিয়ায় আছি। দেশে থাকতেই আমি পদত্যাগপত্রে সই করে এসেছি। আজ সমাবেশ থেকে ঘোষণা হলো।‍‍`

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিএনপির সাত এমপির পদত্যাগের ঘোষণা

আপডেট সময় : ০৯:৩০:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২