সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

ঘূর্ণিঝড় মানদৌসের প্রভাব : হঠাৎ উত্তাল কুয়াকাটা সমুদ্র সৈকত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২ ৮৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ পটুয়াখালী কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর হঠাৎ উত্তাল হয়ে উঠেছে। এতে তীরে আছড়ে পড়ছে বড় বড় ঢেউ।

এ কারণে সৈকতে থাকা টুরিস্ট বোটগুলো নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। পর্যটকদেরও নিরাপদে থাকতে বলা হয়েছে।
শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে কুয়াকাটা সৈকতে হঠাৎ করে বড় বড় ঢেউ আছড়ে পরতে দেখা যায়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কুয়াকাটা টুরিস্ট বোট মালিক সমিতির সভাপতি জনি আলমগীর।

সরেজমিনে দেখা যায়, পর্যটকদের ভ্রমণের জন্য প্রস্তুত করে রাখা প্রায় অর্ধশতাধিক ফাইবার ও স্পিড বোট পার্শ্ববর্তী মৎস্য বন্দর আলীপুরে নোঙ্গর করে রাখা হয়েছে।

গ্রিন ট্যুরিজমের ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেন রাজু বলেন, একদিকে দেশের এই পরিস্থিতিতে পর্যটক কম, অন্যদিকে সমুদ্র উত্তাল হওয়ায় পর্যটকদের নিরাপত্তার কথা চিন্তা করতে হয় সবার আগে। সবমিলিয়ে বর্তমানে কুয়াকাটায় পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ব্যবসায়িক পরিস্থিতি বর্তমানে খারাপ যাচ্ছে।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বাংলানিউজকে জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া প্রবল ঘূর্ণিঝড় মানদৌস ইতোমধ্যে ভারতের উত্তর তামিলনাড়ু, পুন্ডুচেরি এবং অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করছে। যে কারণে বাংলাদেশের চারটি সমুদ্রবন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত বহাল রাখা হয়েছে। আর এর প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে।

তিনি আরও বলেন, সকালে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছিলো, বিকেলে তা নামিয়ে ফেলতে বলা হয়েছে।

তবে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি চলাচল করতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘূর্ণিঝড় মানদৌসের প্রভাব : হঠাৎ উত্তাল কুয়াকাটা সমুদ্র সৈকত

আপডেট সময় : ১১:২১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২