সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

বানারীপাড়ায় বেগম রোকেয়া দিবসে ৫ জয়িতাকে সংবর্ধনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২ ৯৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় ‘শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা’ স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও ৫ জয়িতাকে সংর্বধনা দেওয়া হয়েছে।
৯ ডিসেম্বর শুক্রবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বানারীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ গোলাম ফারুক বলেন,বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে নারীদের গণজাগরণ সৃষ্টি হয়েছে। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া ও কবি সুফিয়া কামালের স্বপ্ন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবরূপ দিয়েছেন। তাঁর নেতৃত্বে নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় দেশ আজ উন্নয়ন ও সমৃদ্ধির শিখরে পৌঁছে গেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বানারীপাড়া উপজেলা নারী ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা,বানারীপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আফরোজা বেগম,আওয়ামী লীগ নেতা ডা. খোরশেদ আলম সেলিম ও বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন। জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের সঞ্চালনায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিপীকা রাণী সেন স্বাগত বক্তব্য রাখেন । এছাড়াও বক্তব্য রাখেন সংবর্ধিত জয়িতা খাদিজা ও জয়িতা মাহমুদার পক্ষে তার নাতনি মাহিয়া মৌ প্রমুখ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফসানা আরেফিন,বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আক্তার হোসেন মোল্লা,সাবেক যুগ্ম সম্পাদক ও মানবাধিকার কমিশনের সভাপতি এটিএম মোস্তফা সরদার,থানার উপ-পরিদর্শক জাহাঙ্গির হোসেন,পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হায়দার আলী,পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে প্রতিকুলতাকে জয় করে জীবন যুদ্ধে জয়ী ৫ জয়িতা এরিনুমা খানম,সালেহা খাতুন,মাহমুদা,ফাতিমা ও খাদিজাকে ক্রেষ্ট,সনদ ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত করে সংবর্ধনা দেওয়া হয়। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় বেগম রোকেয়া দিবসে ৫ জয়িতাকে সংবর্ধনা

আপডেট সময় : ০৫:৩৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২