সংবাদ শিরোনাম ::
গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি পেলো বিএনপি
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:২১:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২ ৭৭ বার পড়া হয়েছে

আগামী ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি।
শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা জানান দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন।
জানা গেছে— কমলাপুর স্টেডিয়ামে অনুমতি না পেলে রাজধানীর গোলাপবাগ মাঠে ১০ ডিসেম্বর সমাবেশ করতে চায় বিএনপি। বিষয়টি নিয়ে আলোচনা করতে শুক্রবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের কার্যালয়ে যায় বিএনপির প্রতিনিধিদল।


























