সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

যৌনপল্লি থেকে কিশোরী উদ্ধার, বিয়ে করলেন যুবক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৬:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২ ১১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেস্ক প্রতিবেদক: কুমিল্লার মেঘনা উপজেলায় নিখোঁজ কিশোরীকে যৌনপল্লি থেকে উদ্ধার করে বিয়ের ব্যবস্থা করেছে থানা-পুলিশ। থানার উপপরিদর্শক মো. মোশাররফ হোসেন তথ্য প্রযুক্তির সহায়তায় পটুয়াখালী থানার সহযোগিতায় জেলা শহরের একটি যৌনপল্লিতে অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার করা হয়।

মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন। মেঘনা থানা সূত্রে জানা যায়, কিশোরীটি এলাকায় এক রাজমিস্ত্রির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে।

প্রেমিকের হাত ধরে গত ১৯ নভেম্বর বাড়ি থেকে পালিয়ে যায়। ওই যুবক পরে কিশোরীকে পটুয়াখালী জেলার একটি যৌনপল্লিতে বিক্রি করে দেয়। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়ে কোনো সন্ধান না পেয়ে কিশোরীর বাবা গত ৪ ডিসেম্বর মেঘনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, ‘জিডির পর উপপরিদর্শক মোশাররফ হোসেনকে দায়িত্ব দিয়েছি। তিনি ২৪ ঘণ্টার মধ্যে কিশোরীকে পটুয়াখালী থানার সহায়তায় উদ্ধার করতে সক্ষম হয়।

পরে কিশোরীর অভিভাবকদের হাতে তুলে দিই। একজন চাকরিজীবী যুবক কিশোরীকে বিয়ের আগ্রহ প্রকাশ করলে ভুক্তভোগীর বাবা-মার সঙ্গে আলোচনা করে আমরা বিয়ের ব্যবস্থা করে দিয়েছি।’ প্রতারক যুবকের বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, ‘প্রতারককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যৌনপল্লি থেকে কিশোরী উদ্ধার, বিয়ে করলেন যুবক

আপডেট সময় : ০৬:৫৬:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২