সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

নয়াপল্টনে সংঘর্ষ: বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৬:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২ ৯৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় পৃথক দুটি মামলার প্রস্তুতি চলছে। এরমধ্যে একটি নাশকতার, অন্যটি বিস্ফোরক আইনে।

দলীয় কার্যালয়ে বিস্ফোরক সামগ্রী রাখা, পুলিশের ওপর হামলা এবং নাশকতার ঘটনায় বাদি হয়ে মামলা করবে পুলিশ। পরবর্তীতে মামলার সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানা গেছে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশসনস) বিপ্লব কুমার সরকার এসব তথ্য জানান।

বিপ্লব কুমার বলেন, বিএনপির যেসব নেতাকর্মীকে আমরা আটক করেছি তাদের বিরুদ্ধে মামলা হবে। আবার কারও কারও বিরুদ্ধে আগে গ্রেফতারি পরোয়ানা ছিল।

তাদের সেসব মামলায় গ্রেফতার দেখানো হবে। সবার নামেই নতুন করেও মামলা হবে। এসব মামলায় অজ্ঞাত আসামি করা হবে আরও অনেককে।

পুলিশি অভিযানে আটক বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধেও মামলা হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আইনে শীর্ষ বলে কিছু নেই।

আইনি ভাষায় যারা অপরাধী তারা গ্রেফতার হবেন, মামলা হবে। বর্তমানে পৃথক মামলার প্রস্তুতি চলছে। বিশেষ করে তাদের হামলায় আমাদের অনেক সদস্য আহত হয়েছেন। এই ঘটনায়ও মামলা হবে।

গতকাল বুধবার (৭ ডিসেম্বর) নয়াপল্টনে সংঘর্ষের পর পুলিশি অভিযানে বিএনপির প্রায় তিন শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে।

যেখানে কেন্দ্রীয় প্রায় ৮ জন নেতা রয়েছেন। সংঘর্ষের ঘটনার পর বিকেল থেকে রাত পর্যন্ত বিএনপি কার্যালয় থেকে ককটেল ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নয়াপল্টনে সংঘর্ষ: বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি

আপডেট সময় : ০৯:৩৬:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২