সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

বিবিসির ১০০ প্রভাবশালী নারীর তালিকায় বাংলাদেশের ছোঁয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৮:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২ ১০২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : ব্রিটিশ গণমাধ্যম বিবিসির করা বিশ্বের অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী ১০০ নারীর তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের শিক্ষার্থী সানজিদা ইসলাম ছোঁয়া।

যেসব নারী আমাদের সমাজ, সংস্কৃতি ও বিশ্বকে নতুনভাবে উদ্ভাবনে ভূমিকা পালন করছেন তাদের ২০২২ সালের এই তালিকায় স্থান দিয়েছে সংবাদমাধ্যমটি।

চারটি বিভাগে এই ১০০ নারীর নাম প্রকাশ করা হয়েছে। এগুলো হলো রাজনীতি ও শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলা, অধিপরামর্শ ও সক্রিয়তা এবং স্বাস্থ্য ও বিজ্ঞান। এটি এ তালিকার দশম সংস্করণ।

সানজিদা ইসলাম ছোঁয়া ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের ঝাউগড়া গ্রামের বাসিন্দা। তিনি পড়াশোনা করছেন কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজে।

ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক প্রথম বর্ষে পড়ছেন তিনি। নান্দাইল পাইলট বালিকা বিদ্যালয়ে অষ্টম শ্রেণির ছাত্রী থাকাকালে ২০১৪ সালে তিনি তার ছয় সহপাঠীকে নিয়ে বাল্যবিবাহ প্রতিরোধ আন্দোলন গড়ে তোলেন।

তার অবদান সম্পর্কে বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, তিনি বাংলাদেশ থেকে বাল্যবিয়ের ধারা বদলানোর চেষ্টা করছেন। তার মায়েরও বিয়ে হয়েছিল অল্প বয়সে। স্কুলে বাল্যবিবাহের প্রভাব নিয়ে একটি প্রেজেন্টেশন দেখে বিষয়টি নিয়ে কাজ করতে আগ্রহী হন তিনি।

সানজিদা, তার বন্ধু, শিক্ষক ও সহযোগীরা নিজেদের ঘাসফড়িং হিসেবে পরিচয় দেন। বাল্যবিয়ের কোনো ঘটনা জানলে তারা পুলিশকে জানান।

এখন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হয়েও সানজিদা ঘাসফড়িংয়ের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। দলের নতুন সদস্যদের প্রশিক্ষণ দেন তিনি। এখন পর্যন্ত প্রায় ৫০টি বাল্যবিয়ে প্রতিরোধে ভূমিকা রেখেছে ঘাসফড়িং।

সানজিদার ছাড়াও এবারের তালিকায় বিশ্বখ্যাত পপ তারকা বিলি আইলিশ, ইউক্রেনের ফার্স্টলেডি ওলেনা জেলেনস্কা, অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া জোনাস ও সেলমা ব্লেয়ার, ‘রুশ পপ সঙ্গীতে সম্রাজ্ঞী’ এলা পুগাচেভা, ইরানি পর্বতারোহী এলনাজ রেকাবি, ট্রিপল জাম্প অ্যাথলিট জুলিমার রোহাস এবং ঘানার লেখিকা নানা ডার্কোয়া সেকিয়ামার নাম রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিবিসির ১০০ প্রভাবশালী নারীর তালিকায় বাংলাদেশের ছোঁয়া

আপডেট সময় : ০৯:৩৮:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২