সংবাদ শিরোনাম ::
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু চুয়াডাঙ্গার দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাসহ দু’ বাড়ি পেট্রোল বোমা নিক্ষেপ বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন

ব‌রিশালে ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিকে জ‌রিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২ ১০৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : বরিশাল নগরের ডায়াগনস্টিক সেন্টার ও ওষুধের দোকানে অভিযান চালিয়ে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে নগরের সদররোড, হাসপাতাল রোড ও প্যারারা রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব‌রিশাল জেলা কার্যালয়ের সহকারী প‌রিচালক শাহ শোয়াইব মিয়া জানান, মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট সংরক্ষণ ও ব্যবহারের অপরাধে নগরের ‘জেনারেল ডিজিটাল মেডিকেল সার্ভিসেসকে ১০ হাজার এবং স্যাম্পল ওষুধ সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও মূল্য কেটে অতিরিক্ত মূল্যে ওষুধ বিক্রির অপরাধে আরও পাঁচটি ফার্মেসিকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।

১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের সহযোগিতায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক অপূর্ব অধিকারীর নেতৃত্বে অভিযানে আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক সূমি রানী মিত্র, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া। মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট এবং ওষুধ আর সংরক্ষণ করবে না বলে জানিয়েছে অভিযুক্তরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ব‌রিশালে ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিকে জ‌রিমানা

আপডেট সময় : ০৫:৪৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২