সংবাদ শিরোনাম ::
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু চুয়াডাঙ্গার দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাসহ দু’ বাড়ি পেট্রোল বোমা নিক্ষেপ বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন

ঝালকাঠিতে ছাত্রলীগের বাসে বোমা নিক্ষেপ ॥ আহত ৬

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২ ১১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এস এম রাজ্জাক পিন্টু, ঝালকাঠি ॥ ঝালকাঠির ব্র্যাকমোড় সংলগ্ন বিশ্বরোডের ব্রীজের উপর ছাত্রলীগ বহনকারী দুটি বাসের উপর বোমা নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৬ জন ছাত্রলীগের কর্মী আহত হয়।

জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মাসুদ মধু জানায়, তারা দুটি বাসে করে ঢাকায় কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসুচি পালন শেষে নিজ শহর ঝালকাঠি আসে, মঙ্গলবার রাত সোয়া ৯ টার সময় অজ্ঞাত ব্যক্তিরা ককটেলে নিক্ষেপ করলে বাসে জানালার পাশে থাকা ছাত্রলীগের কর্মী সিয়াম, মারুফ, সাইদ, লালচান, আলিফ ও সিয়াব আহত হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর পরই ছাত্রলীগের নেতা-কর্মীরা উত্তেজিত হয়ে মহাসড়ক অবরোধ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিলে সেখান থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা সরে যায়।

বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠির থানার অফির্সাস ইনর্চাজ মো: নাছির উদ্দিন বলেন বোমা নিক্ষেপের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে বোমা নিক্ষেপের খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেন ঝালকাঠি’র পুলিশ সুপার মোঃ আফরুজুল হক টুটুল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠিতে ছাত্রলীগের বাসে বোমা নিক্ষেপ ॥ আহত ৬

আপডেট সময় : ০৫:৪৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২