সংবাদ শিরোনাম ::
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু চুয়াডাঙ্গার দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাসহ দু’ বাড়ি পেট্রোল বোমা নিক্ষেপ বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন

চাখারে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কোচিং সেন্টারের পরিচালক ও শিক্ষক গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২ ১০৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ার চাখারে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কোচিং সেন্টারের পরিচালক ও শিক্ষক সোহাগ হাওলাদারকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। সোহাগ চাখার ইউনিয়নের বলহার গ্রামের মো. ছত্তার হাওলাদারের ছেলে। ৫ ডিসেম্বর সোমবার দুপুরে তাকে বরিশালে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে ৪ ডিসেম্বর রবিবার রাতে ভিকটিম ওই ছাত্রীর পিতা সিদ্দিকুর রহমান বাদী হয়ে বানারীপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে চাখার থেকে সোহাগকে গ্রেফতার করে। মামলাসূত্রে জানা গেছে, বানারীপাড়ার সীমান্তবর্তী ঝালকাঠি সদর থানার রামচন্দ্রপুর গ্রামের সিদ্দিকুর রহমানের মেয়ে বানারীপাড়া উপজেলার চাখার সরকারি ফজলুল হক কলেজে একাদশ শ্রেণীর শিক্ষার্থী। ওই ছাত্রী চাখারে সোহাগ হাওলাদারের পরিচালিত কোচিং সেন্টারে তার কাছে প্রাইভেট পড়তো। সোহাগ ওই ছাত্রীকে প্রাইভেট পড়ানোর বিভিন্ন সময় বিয়ের প্রস্তাব দিত। এতে সে রাজি না হওয়ায় এক পর্যায়ে কোচিং সেন্টারে তাকে আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে মোবাইল ফোন দিয়ে তার কিছু অশ্লীল ছবি তোলে। পরে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া ও বিয়ের প্রলোভনে কোচিং সেন্টারের মধ্যে সোহাগ তাকে একাধিকবার ধর্ষণ করে । সর্বশেষ গত ২৮ নভেম্বর সন্ধ্যায় কোচিং সেন্টারে তাকে ধর্ষণ করা হয়। ওই ছাত্রী তাকে বিয়ের কথা বললে গত ২৯ নভেম্বর সকালে সোহাগ তাকে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে হত্যার চেষ্টা চালায় বলে মামলায় উল্লেখ করা হয়। খবর পেয়ে ওই ছাত্রীর বাবা তাকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ প্রসঙ্গে, বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) এসএম মাসুদ আলম চৌধুরী বলেন, এঘটনায় মামলা নিয়ে আসামী সোহাগকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাখারে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কোচিং সেন্টারের পরিচালক ও শিক্ষক গ্রেফতার

আপডেট সময় : ০৬:০৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২